নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2446468555389300/
ইউএসএনিউজঅনলাইন.কম : ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির আওতায় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ছোট্ট একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে। কমিটি নিয়ে হতাশায় ডুবে থাকা যুক্তরাষ্ট্র বিএনপির বড় অংশই এই সমাবেশে অংশ নেয়নি। গত ১০ বছরের মধ্যে বিএনপির এটিই সবচেয়ে কমলোকের সমাবেশ ছিল বলে জানা গেছে।

পুলিশের বেষ্টনীতে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। একইসঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনেরও দাবি জানান।

এই সমাবেশে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিল্টন ভুইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ্ রন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মনির, সাহিত্য বিষয়ক সম্পাদক রিপন সরকার, প্রচার সম্পাদক আবুবকর ছিদ্দিক, নিউইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা মাকসুদুল হক চৌধুরী, রুহুল আমিন নাসির, মুনির হোসেন, মোশাররফ হোসেন সবুজ, নাসির উদ্দিন, আতিকুল হক আহাদ, আশরাফ আহমেদ, সিদ্দিক হোসেন রুবেল, শেখ হায়দার আলী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এলিজা আকতার মুক্তা, মোহাম্মদ মান্নান, সায়েদ আলী, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

যুক্তরাষ্ট্র বিএনপির বড় অংশ এই সমাবেশে অংশ নেয়ায় দলের নেতা-কর্মিদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। তারা বলেন, দলের এই দুঃসময়ে যারা এ বিক্ষোভে যোগ দেয়নি তারা বিএনপির লোক হতে পারে না। তারা সুবিধাবাদী।
এ সময় বিক্ষোভে অংশ নেয়া বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক অবস্থানকালীন ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় এবং ২৮ সেপ্টেম্বর সংবর্ধনার সময়ও তারা বিক্ষোভ করবেন বলে জানান।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK