Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র জরুরী সভা : সদস্য গ্রহনের বর্ধিত সময় ১০ই ডিসেম্বর, চুড়ান্ত নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: November 30, 2017 | 7:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জেবিবিএ’র কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে ২৮ নভেম্বর মঙ্গলবার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মহসীন ননী। সভায় সর্বসম্মতিক্রমে নি¤েœ বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।

আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্য গ্রহনের চুড়ান্ত সময় বর্ধিত করে ১০ই ডিসেম্বর ২০১৭, রবিবার রাত্রি ৯:০০ ঘটিকা পর্যন্ত (চুড়ান্ত সময়) নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে সদস্য গ্রহনের বিনীত অনুরোধ করা হয়।

নির্বাচন কমিশন নিয়ে আহুত সমস্যা সমাধানের লক্ষ্যে আসন্ন কার্যকরী কমিটির সভায় চুড়ান্ত নির্বাচন কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আসন্ন কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর শুক্রবার। এছাড়াও এই সভায় পূর্বের সাধারণ সভার অনাকাঙ্খিত ভূল বুঝাবুঝি সৃষ্টির জন্য কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে সম্মানিত সকল সদস্য ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় সভায় উল্লেখযোগ্য কার্যকরী সদস্য ও উপদেষ্টাবৃন্দের উপস্থিতি ছিল। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ