Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র জাঁকজমকপূর্ণ পথমেলা, দর্শক মাতালেন বেবী নাজনীন ও মিলা

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: October 20, 2016 | 7:03 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসীদের হৃদয় কাড়লো জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)‘র পথমেলা। উপচেপড়া দর্শক আর ক্রেতার ভিড় ছিল দিনব্যাপি। আর তাদের আনন্দকে উস্কে দিলেন বাংলাদেশের দু‘জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনিন আর মিলা। তারা তাদের জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মাতালেন। দর্শক-শ্রোতারাও তাদের সাথে গাইলেন – নাচলেন। এখানেই শেষ নয়, ব্যান্ড শিল্পী মিলা এক পর্যায়ে স্টেজ থেকে নেমে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে দর্শকদের মধ্যে গিয়ে হাজির হয়ে যান। সেখানেই গান গাইলেন কিছুক্ষণ। তার সাথে দর্শকরাও গাইলেন-নাচলেন। শনিবার জ্যাকসন হাইটসের ৩৭ রোড এবং ৭৭ সিট্রট থেকে ৭৫ স্ট্রিট পর্যন্ত এদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সময় ছিল এ জাঁকজমকপূর্ণ মেলার। তবে শেষ পর্যন্ত মেলায় আগত দর্শক-ক্রেতা আর এলাকার বিশিষ্ট ব্যবসায়িদের চাপে পড়ে জেবিবিএ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অনুরোধ করে মেলার সময় খানিকটা বাড়িয়ে নিতে বাধ্য হন।

শনিবার সকাল থেকেই আবহাওয়াটা ছিল চমৎকার। রোদের পাশাপাশি আগের দিনগুলোর তুলনায় হিমেল হাওয়া ছিল কম। এরফলে মেলায় রেকর্ড সংখ্যক দর্শক ক্রেতার সমাগম হয়। এছাড়া স্টল বরাদ্দ দিতে গিয়ে হিমশিম খান জেবিবিএ কর্মকর্তারা। প্রথমে ৪৫টি স্টল বরাদ্দ করার পরিকল্পণা থাকলেও পরে বিক্রেতাদের চাপে আরো কয়েকটি স্টল বাড়াতে হয়। এছাড়া মেলার শেষ পর্যায়ে ছিল আকর্ষনীয় র‌্যাফেল ড্র। মোট ১০টি পুরস্কার ছিল এ ড্র তে। প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। প্রথম পুরস্কারের নম্বর ঘোষণা না হওয়া পর্যন্ত উপচে পড়া দর্শক ছিল পুরো এলাকাজুড়ে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল মো: শামীম আহসান, সিনেটর হোজে পেরেলটা, কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, জেবিবিএ সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, জেনারেল সেক্রেটারি তারেক হাসান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ, জয়েন্ট সেক্রেটারি ফাহাদ সোলায়মান, কার্যকরি কমিটির সদস্য কামরুজ্জামান বাচ্চু। লিখিত বক্তব্য পাঠ করেন জেবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট এবং মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোল্লা এম এ মাসুদ। এছাড়া এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কাজী মন্টু, জেবিবিএ’র ট্রেজারার মো: সেলিম হারুন, অর্গানাইজিং সেক্রেটারি আতিকুল ইসলাম জাকির, কার্যকরি কমিটির সদস্য শেখ এম হোসেইন  মোশাররফ, এস এম এ হাসান এবং মোহাম্মদ লিয়াকত আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মান্নান সাঈদ, মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া জেবিবিএ‘র উপদেষ্টারা এসময় উপস্থিত ছিলেন।
জেবিবিএ‘র এ  আকর্ষনীয় পথমেলা ছিল প্রবাসী বাংলাদেশীদের বহুল প্রতিক্ষীত। নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জন্য জেবিবিএ মেলা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশর সংস্কৃতি, ঐতিহ্য ও পণ্য তুলে ধরার জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় পরিসর। এতবড় মেলা বছরে একটিই হয়ে থাকে । একারনে নিউইয়র্কের জ্যকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস সহ বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা দিনব্যাপি এ মেলায় অংশ  নেয়ার জন্য ছুটে আসেন পরিবারের সদস্যদের নিয়ে। পোশাক. গয়না, খাবার সহ ছিল রকমারি পণ্যের ৪৫টিরও বেশি স্টল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV