Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র পথমেলা ২৫ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: August 9, 2019 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)’র পথমেলা আগামী ২৫ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে। বাঙালীদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এ মেলায় বিভিন্ন পণ্যের প্রায় একশো স্টলের ব্যবস্থা থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, হারুন ভূইয়া, ফাহাদ সোলায়মান, আবুল কাশেম, ইলিয়াস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবুল ফজল দিদারুল ইসলাম জানান, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ৩৫ এবং এভিনিউর মাঝে ২৫ আগস্ট দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে মজাদার খাবার, দেশীয় পিঠা, শাড়ী, গয়না সহ রকমারী পণ্য সামগ্রীরর ষ্টল। থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ লক্ষে হারুণ ভূঁইয়াকে আহবায়ক মোহাম্মদ নমিকে সদস্য সচিব ও ফাহাদ সোলায়মানকে প্রধান সমন্বয়কারী করে একটি উপ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ