Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র পথমেলা ২৪ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: June 5, 2016 | 12:28 PM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)’র পথমেলা আগামী ২৪ জুলাই। এটাই হবে প্রথম ঐক্যবদ্ধ জেবিবিএ’র আয়োজিত প্রথম একটি মেলা। মূলত: জেবিবিএ’র সদস্যদের ঐক্যবদ্ধ এবং সম্মিলিতভাবে ব্যবসার প্রসারের লক্ষ্য নিয়েই এবারের মেলার আয়োজন। দর্শক-ক্রেতাদের জন্যও এবার রয়েছে বিশেষ আকর্ষন। প্রতিবছরের মতো এবারও প্রচুর স্টলের পাশাপাশি থাকছে আকর্ষনীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র তে প্রথম পুরস্কার প্রাইভেট কার। থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন। ইতোমধ্যে ঢাকায় মমতাজ ও এন্ড্রু কিশোরের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান আয়োজকরা। তারা জানান, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মেলা উদ্বোধনের সময় থাকতে পারেন নিউইয়র্ক মেয়র, সিনেটর, পুলিশ কমিশনার, কাউন্সিলম্যান প্রমুখ। গত বুধবার খাবার বাড়ি চাইনীজে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেবিবিএ’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেবিবিএ’র প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ, সহ সভাপতি মোল্লাহ এম এ মাসুদ, সেক্রেটারি তারেক হাসান খান, জয়েন্ট সেক্রেটারি ফাহাদ সোলেয়মান, ট্রেজারার মো: সেলিম হারুন, অর্গানাইজিং সেক্রেটারি আতিকুল ইসলাম জাকির, এক্সিকিউটিভ মেম্বার মো: কামরুজ্জামান বাচ্চু এবং এস এম এ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির উপদেষ্টা মোহাম্মদ মহসিন মিয়া।
‘মেলা’ উপলক্ষে একটি মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোল্লা এম এ মাসুদকে। সদস্য সচিব করা হয়েছে ফাহাদ সোলেয়মানকে। এছাড়া মেলার সার্বিক সমন্বয়কারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোল্লা এম এ মাসুদ।
প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো বলেন, এ মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসকে প্রমোট করা। জ্যাকশন হাইটস থেকে কিছু ব্যবসা ইতোমধ্যে জ্যামাইকা, লং আইল্যান্ড সহ কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাদের আবারো জ্যাকসন হাইটস এলাকায় নিয়ে আসা আমাদের অন্যতম লক্ষ্য। তিনি জানান, জ্যাকসন হাইটসকে প্রমোট করতে ইতোমধ্যে একটি তথ্যচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে জেবিবিএ।
জাকারিয়া মাসুদ জিকো মেলা প্রসঙ্গে জানান, এবারের মেলায় থাকছে চমক। মেলা আয়োজনে ৭৭ থেকে ৭৫ স্ট্রীট পর্যন্ত অনুমতি দিয়েছে পুলিশ। মেলার স্থান সম্প্রসারণে চেষ্টা চলছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি বছরের মতো এবছরও র‌্যাফেল ড্র তে প্রথম পুরস্কার গাড়ি থাকবে।
জেবিবিএ’র বর্তমান পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিন মাস ধরে আমরা সকল সদস্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বতস্ফুর্তভাবে কাজ করছি। পুলিশ বিভাগের সাথে একাধিকবার বৈঠক করে এলাকার আইন-শৃঙ্খলার যথেষ্ঠ উন্নয়ন হয়েছে। আইন-শৃঙ্খলা অবনতির সাথে জড়িত বিদেশীদের ‘ত্যানজিং’ নামের একটি গ্যাং এর চার সদস্যকে গ্রেফতারের পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নয়ন হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সেক্রেটারি তারেক হাসান খান বলেন, মেলার বাজেট এখনো চূড়ান্ত হয়নি। তবে ৩০ থেকে ৫০ হাজার ডলারের মধ্যে খরচ হবে। এরমধ্যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাজেট রয়েছে ১০ থেকে ১২ হাজার ডলার।
এবারের মেলার “গোল’ কি- এ প্রশ্নের জবাবে জয়েন্ট সেক্রেটারি ফাহাদ সোলেয়মান বলেন, এ মেলা অনেকদিন হয়ে আসছে। আমরা সকল ব্যবসায়ি একত্রিত হয়ে স্বতস্ফুর্তভাবে এবারের মেলায় অংশ নিতে যাচ্ছি। আমরা একটি ইউনিটির মাধ্যমে চলছি সেটার চিত্রই এ মেলার মাধ্যমে ফুটে উঠবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্যান্য বছর মেলা থেকে সংগঠনের আয় ১০ থেকে ১২ হাজার ডলার থাকলেও এবারের ইউনিটির কারনে এ খাতে আয় ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
উপদেষ্টা মোহাম্মদ মহসিন মিয়া বলেন, আগে একটি অংশের উদ্যোগে জেবিবিএ মেলা অনুষ্ঠিত হতো। এবারের মেলা ভিন্ন। কারো সাথে মতবিরোধ নাই। এবার একটা জেবিবিএ। অন্যান্য বছরের চেয়ে এবারের মেলা ভাল হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV