নিউইয়র্কে জেবিবিএ’র সভায় ব্যবসায়িক স্বার্থে ঐক্যের আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলো নিউইয়র্কস্থ বাংলাদেশিদের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘জেবিবিএ’ (জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন)।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পালকি পার্টি সেন্টারে কার্যকরী কমিটির মাসিক সভায় জেবিবিএর কর্মকর্তারা মহান একুশে উদযাপনের কর্মসূচিতে সর্বস্তরের প্রবাসীর সরব উপস্থিতি কামনা করেন। একুশের প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় শহীদ মিনার স্থাপন করে সকলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। সভাপতিত্ব করেন জেবিবিএর সভাপতি আবুল ফজল দিদার। পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান। এ সভায় জেবিবিএর উপদেষ্টা এবং পরিচালনা পর্ষদের সদস্যরাও ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহসিন ননী, হারুন ভূইয়া, এম রহমান, মোহাম্মদ আলম নমি, রাশেদ আহমেদ, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ জামান, মোহাম্মদ সেলিম, আব্দুল হাই জিয়া, শাকিল মিয়া, নূরল আমিন বাবু, রুহুল আমিন সরকার, শাহ চিশতি, মোহাম্মদ হোসেন বাদশা, বিপ্লব দে, আবুল কাশেম, সুবল দেবনাথ, রাজু শাহ প্রমুখ। এসময় সকল ব্যবসায়ীর প্রতি জেবিবিএর ব্যানারে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয় এবং সদস্য সংগ্রহ অভিযান জোরদারের সংকল্পও ব্যক্ত করা হয়।
এদিকে, জেবিবিএ এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীর যৌথ উদ্যোগে একুশের প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় শহীদ মিনার নির্মাণ করে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদকে আহ্বায়ক এবং দেওয়ান মনিরকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে উভয় সংগঠনের নেতৃবৃন্দ একযোগে কাজ করছেন বলে সভায় উল্লেখ করা হয়। ইতোমধ্যেই অর্ধশতাধিক সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের আগে রাত ৮টা থেকে পালকি পার্টি সেন্টারে একুশে স্মরণে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানেরও প্রস্তুতি চলছে। এনআরবি নিউজ
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান