নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাঙালী মালিকানাধীন খামারবাড়ি গ্রোসারী আগুনে পুড়ে ছাঁই
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামারবাড়ি গ্রোসারী আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ শুক্রবার ২৮ জুন ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭৩ স্ট্রীটের এ গ্রোসারীটি ভস্মীভূত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোরে হঠাৎ খামারবাড়ি গ্রোসারীতে ঘন কালো ধোয়া বেড়িয়ে আসতে দেখা যায়। কিছুক্ষণ পরই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসতে থাকে ভেতর থেকে। ফায়র সার্ভিস প্রানান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নেভাতে ফায়র সার্ভিসের ১২টি ইউনিটের ৬০ জন কর্মী আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলা ভবনের নিচতলায় ছিল মুদির দোকান খামারবাড়ি। খামারবাড়ির আগুনের লেলিহান শিখার তাপে চারতলার বাণিজ্যিক এ ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিসগুলোরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ভস্মীভূত মুদি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খামারবাড়ির অন্যতম স্বত্তাধিকারী হারুন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ২৪ ঘন্টার এ গ্রোসারীটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একজন ক্যাশিয়ার ও ২জন মিট কাটার সেখানে কর্মরত ছিল। ৫/৬ জন কাস্টমার তাদের কেনা-কাটা করছিল। এসময় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সবাই দৌড়ে দোকান থেকে বেড়িয়ে পড়ে। ততক্ষণাত পুলিশ-ফায়ার সার্ভিসে কল করা হয়। কিন্তু অগ্নিকান্ডের ১৮ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লেগেছে এর কিছুই জানাতে পারেননি হারুন ভূইয়া। অগ্নিকান্ডের সূত্রপাত সহ পুরা বিষয়টি নিয়ে তদন্তকারীরা কাজ করছেন বলে তিনি জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার মার্শাল অফিস।
হারুন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় হাফ মিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতি হয়েছে।
খামার বাড়ী গ্রোসারীর অপর স্বত্তাধিকারী কামরুজ্জামান কামরুল যথাশিগগির খামার বাড়ী খোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ বলেন, ২৮ জুন শুক্রবার সকাল ৫টা ৫৫ মিনিটে ‘সাপ্তাহিক প্রবাস’ পত্রিকার আজকের সংখ্যা প্রেসে পাঠিয়ে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের অফিস থেকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় বিল্ডিয়ের ফায়ার এলার্ম বেজে উঠে। পোড়া গন্ধে দ্রুত দরজায় তালা মেরে বের হয়ে দেখি পাশের ভবনের ‘খামার বাড়ী’ গ্রোসারীতে আগুন নিভাতে ফায়ার ফাইটাররা কাজ শুরু করেছে। যতটুকু দেখলাম কারো জীবনের ক্ষতি হয়নি তবে অনেক চেনা-জানা গ্রোসারীটি প্রায় জ্বলে পুড়ে শেষ। ফায়ার ফাইটাররা যেভাবে সাহসিকতার সাথে ভবনের ছাদে উঠে ও পাশের প্রিমিয়াম সুইটস এবং ‘অবকাশ’ এ অবস্থান নিয়ে আগুনকে ছড়িয়ে না দেয়ার চেষ্টা করেছে তা প্রশংসার দাবী রাখে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’