নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’র ইফতার পার্টি অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: পবিত্র রমজান উপলক্ষ্যে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) আয়োজিত ইফতার পাটিতে মহামারী করোনা মুক্ত বিশ্ব কামনার পাশাপাশি প্রবাসী ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়েছে। এছাড়াও অতি সম্প্রতি মৃত্যুবরণকারী জেবিবিএ কর্মকর্তা, সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের বিদেহী আতœার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। সিটির জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে মঙ্গলবার (২৭ এপ্রিল) এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেবিবিএ’র কোষাধ্যক্ষ ও ইফতার পার্টি আয়োজন কমিটির আহ্বায়ক সেলিম হারুন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন মওলানা ড. আনসারুল করীম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী।

দোয়া পর্বে যাদের স্মরণ করে বিশেষ মুনাজাত করা হয় তারা হলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ, মরহুম ডা. নাসের আহমেদ, মরহুম কে এম হক সিপিএ, মরহুম আব্দুল হাই জিয়া, মরহুম মরহুম ইকবালুর রশীদ লিটন, মরহুম মোয়াজ্জিন মনির, মরহুম আজাদ বাকের ও ক্যাপ্টেন (অব) আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিক, ঢাকা সিটি করর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, ইমাম কাজী কাইয়্যুম, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, শোটাইম মিউজিক এর আলমগীর খান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেবিবিএ’র উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী ও সিরাজুল হক কামাল, সভাপতি আবুল ফজল দিদারুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে হারুণ ভূঁইয়া, জেড আলম জনি, মোহাম্মদ কাশেম, রাশেদ আহমেদ, মাহমুদ হোসাইন বাদশা, ফাহাদ সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030