নিউইয়র্কে জ্যামাইকা-বাংলাদেশ পথমেলায় তিনজনকে মরনোত্তর সম্মাণনা জানানো হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী ২৯ মে রোববার অনুষ্ঠিতব্য জ্যামাইকা-বাংলাদেশ পথমেলায় নিউইয়র্কের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে মরনত্তোর সম্মাণনা জানানো হবে। কমিউনিটিতে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে এই সম্মাণনা দেয়া হবে। এরা হলেন বাংলাদেশ সোসাইটি সভাপতি মরহুম কামাল আহমেদ, খানস টিউটোরিয়াল-এর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবীদ মরহুম ড. মনসুর খান ও বিশিষ্ট ব্যবসায়ী, মান্নান বেকারী, গ্রোসারী ও সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা, জেবিবিএ’র সাবেক সভাপতি মরহুম সাঈদ রহমান মান্নান। মেলার আহ্বায়ক নাসির আলী খান পল ইউএনএ প্রতিনিধি-কে এই তথ্য জানান। উল্লেখ্য, বাংলাদেশী অধ্যুষিত জামাইকার ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ এলাকায় (টমাস এডিশন হাই স্কুলের সামনে) দিনভর এই মেলা অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
নাসির আলী খান বলেন বলেন, বাংলাদেশের অসহায় পথশিশুদের সাহাযার্থে নবগঠিত জ্যামাইকা বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন এই মেলার আয়োজন করছে। মূলত: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ১২ থেকে ১৫ হাজার দর্শক আশা করছেন পল খান। তিনি জানান, আনুমানিক ৫০ হাজার ডলার বাজেটের এই মেলা থেকে উদ্বৃত্ত অর্থ বাংলাদেশের পথমিশুদের সাহয্যের জান্য পাঠানো হবে। এজন্য দেশের পথশিশুদের জন্য কাজ করছে এমন তিনটি সংগঠন/প্রতিষ্ঠানের সাথে কথাও হয়েছে। তিনি বলেন, মেলায় আগত ১৫ হাজার লোক যদি অন্তত এক ডলার করেও ডোনেশন দেয় তাহলে ১৫ হাজার ডলার আয় হবে। আর ১৫ হাজার ডলার যদি বাংলাদেশী টাকায় এক ডলার সমানে ৮৫ টাকা ধরা হয় তাহলে ১২ লাখ ৭৫ হাজার টাকা সাহায্য করা সম্ভব।
তিনি বলেন, মেলায় বাংলাদেশের জনপ্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্র নাথ রায়, অপর জনপ্রিয় শিল্পী শিল্পী কনক চাঁপা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বেচা-কেনার জন্য মেলায় থাকবে রকমারী স্টল। মেলা সফল করতে তিনি সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নাসির আলী খান বলেন বলেন, মেলাটি সফল করতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র নির্বাহী যুগ্ম আহ্বায়ক এবিএম ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক বিলাল আহমেদ চৌধুরী ও আহসান হাবীব, সদস্য সচিব লায়ন আহসান হাবীব, প্রধান সমন্বয়কারী রিজু মোহাম্মদ, সমন্বয়কারী আমিনুল ইসলাম চুন্ন, জে মোল্লা সানি, মজিদ আকন্দ ও ফারজানা হক, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আক্তার বাবুল, মুসা মানিক, মহর খান ও তামান্না হাসিনা।
কমিটির উপদেষ্টামন্ডলীতে রয়েছেন: মোর্শেদ আলম, মাফ মেসবাহ উদ্দিন, আওয়াল সিদ্দিকী, ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, সৌদ চৌধুরী, মনজুর আহমেদ চৌধুরী, রেজাউল করীম চৌধুরী, মনির হোসেন, ফখরুল ইসলাম দেলোয়ার, তৈয়বুর রহমান হারুন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাবুল, এবিএম সালাহউদ্দিন আহমেদ, এএফ মিসবাহউজ্জিামান, ইফজাল চৌধুরী, ডা. নার্গিস রহমান, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ফিরোজ, আফরোজা রোজী ও হারুন খান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের