Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ট্যাক্স, ইমিগ্রেশন আইন বিষয়ক ফ্রি সেমিনার ১৯শে জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: January 16, 2019 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ট্যাক্স, ইমিগ্রেশন ও এক্সিডেন্ট আইন বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ১৯শে জানুয়ারী শনিবার। এদিন সন্ধ্যা ৬টায় সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিতব্য এ সেমিনারে বাংলাদেশি এবং মার্কিন আইনজীবী, ইমিগ্রেশন ও ট্যাক্স বিশেষজ্ঞগণ গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরবেন। আয়োজক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এবং বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান জানান, এ সেমিনারটি হবে আয়োজকদের নবম বার্ষিক ফ্রি সেমিনার। সেমিনারে পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ইমিগ্রেশন আইন, এসাইলাম, চেইন ইমিগ্রেশন, ফ্যামিলি ভিসা, ‘ডাকা’ কর্মসূচির ভবিষ্যৎ, ব্যাংক্রাপসি আইন, রিয়েল এষ্টেট, ইনস্যুরেন্স ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করবেন বিশেষজ্ঞ প্যানেলিস্টগণ। তারা অবৈধ অভিবাসীদের আইনগত পরামর্শ ছাড়াও নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কেও আলোকপাত করবেন সেমিনারে। ইমিগ্রান্টদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও বলা হবে সেখানে।
সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সিপিএ ইয়াকুব এ খান, অ্যাটর্নি বেরি সিলভারউইগ, অ্যাটর্নি কেন সিলভারম্যান, অ্যাটর্নি মার্ক লিভিংটন, অ্যাটর্নি এলেন কাস, এইচএবি ব্যাংকের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ প্রমুখ।
মোহাম্মদ এন মজুমদার সেমিনারে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে ট্যাক্স, ইমিগ্রেশনসহ আইনগত সহায়তা দিতে গত ৮ বছর ধরে এ ধরনের গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হচ্ছে। এ সেমিনারের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা সমাধানের কিছু বিষয় তুলে ধরা। যাতে কমিউনিটির মানুষজন প্রচলিত আইন এবং বিধানের আওতায় সর্Ÿোচ্চ নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।
সিপিএ ইয়াকুব এ খান বলেন, যুক্তরাষ্ট্রে আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হওয়া ট্যাক্স রিটার্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে সেমিনারে। পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ নিয়েও বিস্তারিত আলোকপাত করা হবে। নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়েও নানা পরামর্শ প্রদান করা হবে। আইনজীবী, ইমিগ্রেশন ও ট্যাক্স বিশেষজ্ঞরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ফ্যাটকা’র আওতায় বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশে কিংবা বিশ্বের অন্য কোন স্থানে বিনিয়োগকৃত নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলে রিপোর্ট সম্পর্কিত তথ্য জানান হবে সেমিনারে। তিনি আগামী ১৯শে জানুয়ারী শনিবার অনুষ্ঠেয় সেমিনারে উপস্থিত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ