নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ব্যতিক্রমী ইফতার আয়োজন : ব্যবসায়ীদের দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ব্যবসায়ীদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন করে সবার দৃষ্টি কেড়েছে। ইফতারের পূর্ব মুহুর্তে এসোসিয়েশনের পক্ষ থেকে ডাউন টাউন ম্যানহাটানে কয়েক শ ব্যবসায়ীর দোকানে দোকানে ফ্রি ইফতার বিতরণ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত শুক্রবার বিকেলে ডাউন টাউন ম্যানহাটানে গিয়ে দেখা গেছে তাদের ব্যতিক্রমী আয়োজন। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর টিপু, সহ সভাপতি তারিকুল ইসলাম বাদল, প্রধান উপদেষ্টা মো: খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক এ আজিজ হিরু সহ অন্যান্য কর্মকর্তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে ট্রলিতে করে ইফতারির বক্স নিয়ে ছুটে যাচ্ছেন দোকানে দোকানে। ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটে শ শ ইফতারির বক্স দোকানী-কর্মচারীদের হাতে হাতে পৌছিয়ে দিচ্ছেন তারা। ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম ইসলাম ফারুক ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর টিপু, জানান, পর্যটকদের শপিংয়ের জন্য আকর্ষনীয় ব্যবসা কেন্দ্র হচ্ছে চায়না টাউন খ্যাত ডাউন টাউন ম্যানহাটানের ক্যানেল স্ট্রিট, লাফায়েত, ব্রডওয়ে, মালভেরী, চার্চ স্ট্রেট প্রভৃতি এলাকার মার্কেটগুলো। এখানে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের মোট সদস্য সংখ্যা ৩২০ জন। ফারুক জানিয়েছেন, ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন বিগত কয়েক বছর ধরে ইফতার বিতরনের কাজটি করে আসছে এখানকার মার্কেট গুলোতে। আমেরিকাতে বাঙালী ব্যবসায়ীদের মধ্যে দোকানে দোকানে গিয়ে ফ্রি ইফতার বিতরণের কাজটি তারাই প্রথম শুরু করেন। ২০০২ সাল থেকে প্রতি রমজানে প্রতি শুক্রুবার তারা নিয়মিত ইফতার বিতরণ করে আসছেন। তিনি জানান, ডাউন টাউন ম্যানহাটানে তাদের সদস্য সদস্য ছাড়াও অন্যান্য মুসলমান ব্যবসায়ীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। ্তিনি জানান, এখানকার কাস্টমাররা ভীন দেশী। ইফতারের পূর্ব মুহূর্তেও ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে হয় বেচা-কেনা নিয়ে। সেজন্য কাস্টমার বিদায় করে ইফতার সংগ্রহ করা অনেকের জন্য সমস্যা হয়। এছাড়া সকল ব্যবসায়ীর এক সাথে বসে ইফতার করাও সম্ভব হয়ে ওঠেনা। তাই অন্তত সপ্তাহে একদিন তারা তাদের ব্যবসায়ীদের জন্য এ আয়োজনটি করেছেন। এম ইসলাম ফারুক বলেন, পারস্পরিক সম্প্রীতি, সংযম ও মানবতাবোধের গুণাবলী অর্জন এবং হিংস্রতা ও পাশবিকতা বর্জন করার জন্যই মহান স্রষ্টা রমজানের মাস দিয়েছেন। ইফতার বিতরণের মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোকানে বসে ফ্রি ইফতার পেয়ে ব্যবসায়ীরাও খুব খুশী।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং