নিউইয়র্কে ডা. বর্ণালী ও ডা. মাহফুজুলের অফিসে দোয়া মাহফিল
নিউইয়র্ক: প্রতি বছরে ন্যায় এবারও দেশ-বিদেশের বাংলাদেশীদের জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান । গত ২৭ নভেম্বর বাদ জোহর জ্যামাইকা ১৭০-০৯ হিলসাইড এভিনিউতে তাদের অফিসে বার্ষিক এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ।

ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ দোয়ার পূর্বে মওলানা মির্জা আবু জাফর বেগ বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা:) চিকিৎসকদের পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি বলেন, মহানবী মানুষের যে কোন চিকিৎসায় চিকিৎসকের কাছ থেকে সেবা নেয়ার কথা বলেছেন। দোয়া মাহফিলে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাপাফ-এর সাবেক সভাপতি এবং ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, সাবেক কমিশনার আলী হোসেন, শাহানা বেগম, মাহমুদা খাতুন শেফালী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. বর্ণালী হাসান একজন ইন্টারনাল মেডিসিন চিকিৎসক এবং ডা. মাহফুজুল হাসান জেনারেল ডেন্টিস্ট। দক্ষ চিকিৎসক হিসেবে দেশী-বিদেশী রোগীদের কাছে উভয়ের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় জড়িত রয়েছেন। জ্যামাইকা ছাড়াও নিউইয়র্কের সানি সাইডে তাদের আরো একটি অফিস (৪০-১৪ গ্রীণপয়েন্ট এভিনিউ) রয়েছে। অফিস ও পেশার সাফল্য, আত্মীয়-স্বজন আর রোগীদের কল্যাণের জন্য প্রতিবছর তারা তাদের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বিজ্ঞপ্তি
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের