Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারীতে কুইন্স বরো প্রেসিডেন্ট পদে ডোনভান রিচার্ডসকে অ্যাসাল’র এনডোর্সমেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 5, 2020 | 1:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ারকে এনডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল। গত ১ ফ্রেব্রুয়ারী শনিবার জ্যামাইকায় নিজস্ব কার্যালয়ে অ্যাসাল বোর্ড সভায় স্কেনিং শেষে এ এনডোর্সমেন্ট করা হয়।

দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ২৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠেয় কুইন্স বরো প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে এই এনডোর্সমেন্ট দক্ষিণ এশিয়ান ভোটারদের কাছে পৌঁছানোর একটি তৃণমূল প্রচেষ্টা নিশ্চিত করবে।

অ্যাসাল’র কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী স্কেনিং প্রক্রিয়া সম্পর্কে প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, আমরা সকল প্রার্থীর সাথে কথা বলেছি, সব প্রার্থীই কুইন্সের পরবর্তী বরো প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখেন। দীর্ঘ সাক্ষাত্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরে, অ্যাসাল স্ক্রিনিং কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং একটি গোপন ব্যালটে ভোট গ্রহণ হয়। আমাদের কমিটির বেশিরভাগ সদস্যই সেই ব্যক্তিকে ভোট দিয়েছেন যিনি আমাদের সমস্যাগুলো বুঝতে পারবেন, আমাদের সমস্যাগুলো জানেন, এবং ক্রমবর্ধমান কমিউনিটি হিসেবে আমাদের ব্যথা অনুভব করেন। আর তিনি হচ্ছেন কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ার।

মাফ মিসবাহ উদ্দিন বলেন, সিটি কাউন্সিল মেম্বার হিসেবে ডোনভান রিচার্ডস জুনিয়ার শিশুদের জন্য ফ্রি লাঞ্চের ব্যবস্থা, স্টপ এবং ফ্রিস্ককে থামাতে, নজরদারি বন্ধ করার জন্য, এবং তার কার্যকালে অনেক যুগান্তকারী বিল পাস করার পক্ষে ভোট দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি, নির্বাচিত হলে ডোনভান রিচার্ডস, জুনিয়ার হবেন সবচেয়ে অভিবাসী বান্ধব বরো প্রেসিডেন্ট, যিনি আমাদের দক্ষিণ এশীয় কমিউনিটির চাহিদাগুলো পূরুণ করবেন।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, আমরা বিশ্বাস করি, বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস নির্বাচিত হলে আমাদের দক্ষিণ এশীয়দের জন্য সবচেয়ে সহায়ক হবেন। ডোনভান রিচার্ডস আমাদের দক্ষিণ এশীয় কমিউনিটি এবং বরো অফিসের মধ্যে সুন্দর সেতুবন্ধন তৈরী করবেন। মাফ মিসবাহ উদ্দিন বলেন, আমরা ডোনভান রিচার্ডসের জন্য ভোটারদের ভোট দেয়ার জন্য সবকিছুই করবো। অ্যাসাল’র তৃণমূলের গেট-আউট-অফ-ভোট কৌশল সরাসরি ভোটার যোগাযোগের উপর মনোযোগ দেবে।

মাফ মিসবাহ উদ্দিন আগামী ২৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ারকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ারের সাথে ইতোমধ্যে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ানদের একটা সুসম্পর্ক গড়ে ওঠেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করতে পারবেন। মাফ মিসবাহ উদ্দিন আগামী ২৪ মার্চ মঙ্গলবার সকাল ৬.০০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠেয় ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ারকে বিপুলভাবে নির্বাচিত করার আহ্বান জানান।

অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী বলেন, “আমরা ঘরে ঘরে যাব, ফোন ব্যাংকিং করবো এবং আমাদের কমিউনিটিকে বলব যে ২৪ মার্চ মঙ্গলবার ডোনভান রিচার্ডস জুনিয়ারকে ভোট দিতে”।
অ্যাসাল ন্যাশনাল কমিটির উইমেন্স কমিটির চেয়ার সাহানা বেগম বলেন, “ডোনভান রিচার্ডস জুনিয়ার সঠিক প্রার্থী কারণ তিনি বরোর সংখ্যালঘুদের গুরুত্বকে স্বীকৃতি দেবেন, আমরা তাকে নির্বাচিত হতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং একসঙ্গে কাজ করে যাব।”
কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনভান রিচার্ডস জুনিয়ার বলেন, ‘’আমি দক্ষিণ এশীয় কমিউনিটির অন্যতম মুখপত্র অ্যাসালের সমর্থন পেয়ে গর্বিত। কুইন্স কাউন্টিতে বৈচিত্র্য আমাদের শক্তি, এবং আমি কমিউনিটির জন্য অ্যাসালের সাথে একাত্ম হয়ে কাজ করে যাব। অ্যাসালের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তাদের হয়ে কাজ করবো।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV