নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাইদের পুনর্মিলনী ১৫ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থ আমেরিকান ড্যাফোডিল অ্যালামনাইদের জন্য পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুন ম্যানহাটনের স্কাইপোর্ট মেরিনা থেকে এম্পায়ার ক্রুজের জাহাজটি ছেড়ে যাবে। একটানা চারঘন্টা পানিতে ভেসে বেড়ানোর সময় এতে থাকা সদস্যরা স্মৃতিচারণ করবেন, আনন্দে মেতে উঠবেন।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি থাকবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান। এ ছাড়া যোগ দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কয়েকটি। যারা আমাদের পরিবারের সদস্য, তাদেরকে জীবনব্যাপী সঙ্গে রাখা। সাবেক শিক্ষার্থীরা কিভাবে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, তার জন্যে একটি মঞ্চ প্রস্তুত করা।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি