নিউইয়র্কে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুবুর রহমান ও সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজী এনাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, জামাল হোসেন প্রমুখ। আলোচনা সভার শুরুতে ড. এম এ ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন সৎ ও নির্মোহ ব্যক্তি। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পরও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে গেছেন দেশ ও মানুষের জন্য।
সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ দেশ হিসাবে গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়ার মত সৎ মানুষের বড়ই প্রয়োজন। দেশের জন্য বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগের দৃষ্টান্ত অনুসরণ করে প্রত্যেকের উচিত সৎ জীবনযাপনে শপথ নেওয়া।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!