Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: October 13, 2016 | 9:42 AM

নিউইয়র্ক : জ্যামাইকার তাজমহল পার্টি হলে গত ৯ই অক্টোবর রোববার সন্ধ্যা ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউ.এস.এ ইন্ক এর বাৎসরিক পুনর্মিলনী ও ণৈশভোজ অনুষ্ঠিত হয়। সমস্ত অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ তালুকদার এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক গাজী সামস উদ্দীন। সন্ধ্যা ৭ টায় সংগঠনের সভাপতি জনাব এ.কে.আজাদ তালুকদার উপস্থিত সকলকে এপিটাইজার গ্রহনের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। প্রথম পর্বে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল প্রাক্তন ছাত্রী-ছাত্রীবৃন্দ। স্মৃতিচারন পর্বটি পরিচালনা করেন জনাব গোলাম মোস্তফা এবং স্মৃতিচারণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আফরোজা বেগম, প্রাক্তন ছাত্র আব্দুল আউয়াল সিদ্দিকী, তৈয়বুর রহমান হারুন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গাজী সামসউদ্দীনের পরিচালনায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা পর্বের শুরুতে সংগঠনের সহ সভাপতি স্বপন বড়–য়া সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস ও গত দুই দশকের কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঢাকা থেকে আগত কেন্দ্রীয় এলামনাই (এ্যাপেক্স কমিটি) কমিটির সিনিয়র সহ সম্পাদক আশরাফুল হক মুকুল, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, উকিল মজিবুর রহমান, মোল্লা মনিরুজ্জামান, মোহাম্মদ হোসেন খান, তাজুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামাই এসোসিয়েশনের সভাপতি আকতার আহমেদ, শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সভাপতি, সৈয়দ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সাধারন সম্পাদক শারমিন সাবরিনা নিহার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সর্বজনাব এম.এস. আলম, মহিউদ্দিন দেওয়ান, সাঈদা আক্তার লিলি, মো: হানিফ মজুমদার, সাইফুল্লাহ ভুঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ। এই পর্বে উল্লেখযোগ্য আলোচক কনসাল জেনারেল শামীম আহসান তার আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মরণীয় ঘটনা উল্লেখ করেন এবং সেই সাথে এই অনুষ্ঠানে সরকারী কর্মকর্তার পরিচয়ের চেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এলামনাই হিসেবে নিজের পরিচয় দিতে গর্ববোধ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, বিশিস্ট কমিউনিটি নেতা ওয়াসী চৌধূরী, মাকসুদুর রহমান সহ আরো অনেক কমিউনিটির পরিচিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গোলাম মোস্তফা এবং এ্যনি ফেরদৌসের দক্ষ পরিচালনায় অংশগ্রহনে ছিল প্রবাসের স্বনামখ্যাত সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ফারফর্মিং আটর্স (বিপা), বাংলাদেশ ফাইন আর্টস (বাফা), সুরছন্দ্ব এবং শব্দ রিচাইটেশন। শুরুতেই বিপা’র সভাপতি নীলুফার জাহান তার গানের মাধ্যমে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের। এরপর কবিতা আবৃত্তি করেন শব্দ রিচাইটেশনের সভাপতি ইভান চৌধুরী। বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারন সম্পাদক অনুপ কুমার দাশের পরিচালনায় নিত্য পরিবেশন করেন মার্জিয়া স্মৃতি ও অন্তরা সাহা। নৃত্যের পরে আবার সঙ্গীত পরিবেশন করেন সুর ছন্দের এমদাদুল হক।

সর্বশেষে বিপার নৃত্য পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক এ্যানি ফেরদৌসের পরিচলনায় নৃত্য পরিবেশন করেন বিপার নাদিয়া, মাঈশা, নামিয়া ও তানজিলা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হোসেন খান ও মো: তাজুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে উপস্থিত সকল এলামনাই ও অতিথিদের নৈশভোজে আপ্যায়নের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি এ.কে. আজাদ তালুকদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV