নিউইয়র্কে ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মীট’র অনলাইন শপিং ‘ঢাকাগ্রো.কম’ যাত্রা শুরু (ভিডিও)
https://www.youtube.com/watch?v=WhaBGnB6lYU&t=4s
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় ‘ঢাকাগ্রো.কম’ নামে একটি অনলাইন শপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইন শপিং ‘ঢাকাগ্রো.কম’ এ নিত্য প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রী অর্ডার এবং ফ্রি ডেলিভারির ব্যবস্থা থাকবে। অনলাইনে প্রবাসীদের হালাল সুপার মার্কেট সেবা প্রদানের লক্ষে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মীট’র এ অনলাইন শপিং ‘ঢাকাগ্রো.কম’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তরুণ লেখক আদনান সৈয়দের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মীট এবং অনলাইন শপিং ‘ঢাকাগ্রো.কম’র সিইও মো. সালাহ উদ্দিন সোহাগ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোলাইমান ভূইয়া, শিক্ষাবিদ শেখ আল মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, আনছার হুসাইন চৌধুরী, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল। এসময় বিপুল প্রবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘ঢাকাগ্রো.কম’র সিইও এবং ফাউন্ডার মো. সালাহ উদ্দিন সোহাগ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি এসময় জানান, প্রবাসী বাঙালী কমিউনিটিকে বিশ্বস্ততার সাথে অনলাইনে হালাল গ্রোসারী সেবা প্রদানের প্রত্যয়ে তিনি ‘ঢাকাগ্রো.কম’

প্রতিষ্ঠা করেন। এর ফলে ঘরে বসেই অনলাইনে নিত্য প্রয়োজনীয় গ্রোসারী সামগ্রীর অর্ডার এবং ফ্রি ডেলিভারির ব্যবস্থা থাকছে। সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টায়-ই অনলাইনে গ্রোসারী সামগ্রীর অর্ডার দেয়া যাবে তবে ডেলিভারির ব্যবস্থা থাকবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সুপার মার্কেট অ্যান্ড হালাল মীট জাতীয় গ্রোসারী ব্যবসায় প্রবাসী বাঙালীদের মধ্যে ‘ঢাকাগ্রো.কম’ ই প্রথম অনলাইন শপিং সেবা।

সালাহ উদ্দিন সোহাগ জানান, ঢাকা সুপার মার্কেট অ্যান্ড হালাল মীট এবং অনলাইন শপিং ‘ঢাকাগ্রো.কম’ ছাড়াও ব্রঙ্কসে ঢাকা ডিসকাউন্ট নামে তার আরো একটি ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে।
অনলাইন গ্রোসারী শপিং : www.dhakagro.com
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK