নিউইয়র্কে তরুণ পুলকের আকস্মিক মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনকের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান গিনির বড় ছেলে পুলক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। নিউইয়র্ক সিটির জ্যামাইকার নিজ বাসা থেকে ১৮ নভেম্বর শুক্রবার মৃত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ২১ বছর। পুলকের ছোট আরও দুই ভাই রয়েছে।
পুলকের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী হাফিজুর রহমান (গিনি) এক সময় স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করলেও বিগত কয়েক বছর ধরে বাফেলোতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর ছেলে পুলক একা নিউইয়র্কের বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, ২-১ দিন আগেই পুলক বাসায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ পুলকের অ্যাপার্টমেন্ট থেকে তার বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। পুলকের অকাল মৃত্যুতে কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্প্রতি বাংলাদেশি যুব-তরুণের বেশ কয়েকজনের অকাল মৃত্যু নিয়ে কমিউনিটিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল