নিউইয়র্কে দশ সপ্তাহব্যাপি ফ্রি কুইকবুকস এক্সেল ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সিএইচডিবিডি (সেন্টার ফর হিউম্যান ডেভালাপমেন্ট বাংলাদেশ) এর আয়োজনে আবারও শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপি ফ্রি কুইকবুকস এক্সেল, এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা। ১৭ই নভেম্বর রবিবার ছিল ধারাবাহিক এই কর্মশালার প্রথমদিন। এদিন এলমহার্স্ট হাসপাতালের একটি সেমিনার কক্ষে বিকাল ৩:০০ থেকে ৬:০০পর্যন্ত এই কর্মশালাটি পরিচালিত হয়। ধারাবাহিক কর্মশালার প্রথমদিনের সূচনাপর্বে বক্তব্য রাখেন কর্মশালার মূলপ্রশিক্ষক, সিএইচডিবিডি-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মনজুর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ও কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিনামূল্যে প্রদেয় উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী সদস্যদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত করাসহ অন্যদেরকে সাহায্য করার আহবান জানান।
মনজুর চৌধুরী তার বক্তব্যে বলেন, আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিন এবং নিজেদের প্রশিক্ষিত করে সমৃদ্ধ হোন। তিনি বলেন, ভবিষ্যৎ আরো নতুন নতুন কোর্স পরিচালনাসহ অনলাইনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের মধ্যেও এ ধরনের কর্মশালা সৃস্টির আশাবাদ প্রকাশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন সিপিএ মশিউর রহমান এবং নাজমুল হক সোহাগ, ডা. জাকিয়া জাহান।
বক্তারা বলেন, যে কোন সমস্যা নিরসনে কমিউনিটি একটিভিটিতে সক্রিয় থাকলে সমাধানের পথ খুজে পেতে সহজ হয়।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity