নিউইয়র্কে দিরাই এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে দিরাই এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেষ্টুরেন্ট গত ১১ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন রুবেলের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য ছদরুন নূর প্রমুখ।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন নিউবোল্ড জামে মসজিদের খতীব মাওলানা আজির উদ্দিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশী আমিরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেস্টা ইফতেখার সিরাজ, সাবেক সভাপতি মখন মিয়া, সভাপতি সেবুল খান মাহবুব, ট্রাস্টি বোর্ড সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল কাহার চৌধুরী, পিয়ার মোহাম্মদ, মো. আবদুল হান্নান, ওয়াকির চৌধুরী, সোলাইমান খান, গোলাম রব্বানী চৌধুরী এবং তোফায়েল আহমেদ চৌধুরী, সহ সভাপতি চান মিয়া, মো. রেহান মিয়া ও রিটন রায় লিটন, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ চৌধুরী, কোষাধ্যক্ষ মোফাজ্জল সহীদ চৌধুরী, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সমাজ সেবা সম্পাদক মো. কাওছার আহমেদ রিপন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নান্টু রায়, আইন ও আন্তর্জাতিক সম্পাদক তহুর আহম্দ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গফফার চৌধুরী, কার্যকরী সদস্য আবুল হাসেম, নৃপতি রায় নিপু, মজিবুর রহমান চৌধুরী, পলাশ মিয়া, মোহন মিয়া ও আলী আকবর, কমিউনিটি এক্টিভিস্ট শাহীন কামালী, কামাল উদ্দিন প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion