নিউইয়র্কে দুই দিনব্যাপী একুশের গ্রন্থমেলা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দুই দিনব্যাপী একুশের গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ গ্রন্থমেলার উদ্বোধন করেন ড. সেলিম জাহান।
১৯৯২ সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও একুশের গ্রন্থমেলা আয়োজনের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশন বহির্বিশ্বে নব দিগন্তের সূচনা করে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লন্ডন থেকে আসা বিশিষ্ট লেখক, সাংবাদিক শামীম আজাদ বলেন, আজ ব্রিটেন, জাপান, অষ্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় শহর গুলোতেও বইমেলা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে বাংলা বইমেলা ছড়িয়ে দেওয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা প্রাতস্বরনীয় হয়ে থাকবেন।
আদনান সৈয়দের সঞ্চালনায় দুইদিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও প্রথম দিন প্রায় ৪০ জন প্রবাসে বসবাসরত লেখকের নতুন বইয়ের পরিচিতি অনুষ্ঠান হয়।
সাংবাদিক লেখক হাসান ফেরদৌস, নিনি ওয়াহেদ, ফকির ইলিয়াস, মোহাম্মদ আলী সিদ্দিকীসহ ২০ জনের বেশি প্রবাসী লেখক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেলার দ্বিতীয় দিন ফকির ইলিয়াসের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী