নিউইয়র্কে দুটি টর্নেডোর আঘাত, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি : আরও টর্নেডোর আশঙ্কা
ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দুটি শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কেউ আহত হওয়া বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শহরের কুইনস ও ব্রুকলিন এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পাশে বহু গাছ উপড়ে পড়ে রয়েছে। এমনকি কয়েকটি স্থান থেকে যানবাহনও বাতাসে উড়ে উল্টে দুমড়ে-মুচড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। চারদিকে ধুলো ও আবর্জনার স্তূপ ছড়িয়ে রয়েছে। কালো মেঘের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা নিউইয়র্ক শহর। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, প্রথম টর্নেডোটি ঘণ্টায় ৭০ মাইল বা ১১৩ কিলোমিটার বেগে আঘাত হানে। কুইনস এলাকার রকওয়ে পেনিনসুলায় এর তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এর ঠিক কয়েক মিনিট পর দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে ব্রুকলিনের ক্যানারসি এলাকায়। এর গতি ছিল ঘণ্টায় ১১০ মাইল। এদিকে টর্নেডোর কারণে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়। আকস্মিক টর্নেডোর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল নিউইয়র্কবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা। বাসিন্দারা বেশ আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছেন। টর্নেডো আঘাত হানার পর নিউইয়র্কের কয়েকটি স্থানে ভারি বর্ষণের খবর পাওয়া গেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, নিউ জার্সি, কানেক্টিকাট, ম্যারিল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস ও পেনসিলভানিয়ায় আরও কয়েকটি টর্নেডো আঘাত হানার আশঙ্কা রয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion