Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দুদিনব্যাপী এবিসি কনভেনশনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: June 25, 2012 | 6:47 PM

 
News image

শহীদুল ইসলাম : সূখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হলো দুদিনব্যাপী আমেরিকা-বাংলাদেশ-কানাডা (এবিসি) কনভেনশন। রবিবার শেষদিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনার, কবিতা পাঠের আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ-বিদেশের বরেণ্য কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক ও সুধীজন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কনভেনশনে ‘বাংলাদেশে কোন্ তন্ত্র বিদ্যমান-গণতন্ত্র, স্বৈরতন্ত্র না পরিবারতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে বক্তারা পক্ষে-বিপক্ষে বক্তব্য রেখেছেন। তবে অধিকাংশ বক্তা সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সংঘাত-হানাহানি আর প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান। তবে কোনো কোনো বক্তা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশে প্রতিহিংসা ও ক্ষমতার রাজনীতি করছে। আগামী নির্বাচনে তাদের বর্জন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌসের সঞ্চালনে সেমিনারের প্যানেল আলোচক ছিলেন মতিউর রহমান চৌধুরী, ফরহাদ মজহার, সঞ্জীব চৌধুরী প্রমুখ।

‘বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তৃতীয় শক্তির উত্থান জরুরি’ শীর্ষক আরেকটি সেমিনারের প্যানেল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইনকনসিন-এর প্রফেসর অব এমিরেটাস ড. জিল্লুর রহমান খান, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, লেখক মাহমুদ রেজা চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব আলাউদ্দিন ভুলু, হিউম্যান রাইটসের সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ, সাংবাদিক রীতা রহমান, আমিরুল ইসলাম বুলবুল, ডা. মাসুদুর রহমান, মামুনুর রশীদ সোহেল প্রমুখ। সেমিনারের সঞ্চালক ছিলেন সাপ্তাহিক ঠিকানা সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান।

‘সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংঘর্ষিক কিনা’ শীর্ষক সেমিনারের সঞ্চালক ছিলেন বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা। আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক সরকার কবীর উদ্দিন, ড. পার্থ ব্যানার্জি, ড. আদনান মোর্শেদ, নিকোলাস হ্যারিসন, মঈনুদ্দিন নাসের, ইয়াসির হোসাইন, মেনিও চৌধুরী, অনীভা জামান, সামি-উর-রব প্রমুখ।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিষয়ভিত্তিক আরো ৫টি সেমিনার অনুষ্ঠিত হয় এবিসি কনভেনশনে। সন্ধ্যায় দেশ ও বিদেশের কবিদের কবিতা আবৃত্তির আসরে অংশ নেন সৈয়দ শামসুল হক, ইকবাল বাহার চৌধুরী, সরকার কবীর উদ্দিন, কাফি খান, মিথুন আহমেদ, ক্লারা রোজারিও, ভারতের সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জিএইচ আরজু।

Details

শেষদিনে বিশেষ আকর্ষণ ছিল খ্যাতনামা চিত্রশিল্পীদের ছবি আঁকা। পেশাদার শিল্পীদের সঙ্গে ছবি এঁকেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দুদিনব্যাপী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কনভেনশনে কমিউনিটি, খেলাধূলা, মেধাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবিসি অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সফল হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কনভেনশনের আহ্বায়ক ও ঠিকানা গ্রুপের সিইও সাঈদ-উর-রব, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী লাবলু আনসার এবং অনুষ্ঠান সমন্বয়ক মিজানুর রহমান। এবিসি কনভেনশনের এবারের আয়োজক ছিল নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা। শনিবার কনভেনশনের উদ্বোধন করেন লন্ডনের টাওয়ার হ্যামলেটের মেয়র লুত্ফর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV