Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দৈনিক আরশিনগর পত্রিকার সম্পাদক বিপ্লবের সাথে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: September 28, 2017 | 12:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ এ পালকি চাইনিজ রেষ্টুরেন্টে গত ২৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর উদ্যোগে বাংলাদেশ থেকে আগত প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৭২ তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আরশিনগর পত্রিকার সম্পাদক মো: রাশেদুল ইসলাম বিপ্লব যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে তার সাথে জাকজমক ভাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর ভারপ্রাপ্ত সভাপতি মো: সাজেজুল ইসলাম সুজন ও সভা পরিচালনা করেন মো : আনিসুজ্জামান সবুজ। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি জনাব মো: শাবান মাহামুদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: মহিউদ্দিন দেওয়ান , কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সাবেক সভাপতি আব্দুল হামিদ, ফরিদপুর জেলা সমিতির সাবেক মো: সাখাওয়াত বিশ্বাস , সাপ্তাহিক বর্নমালার সম্পাদক মো: মাহফুজুর রহমান , বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেল, বাংলাদেশ জার্নালের বিশেষ প্রতিনিধি মো: শামিম সিদ্দিকী। উক্ত সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, মানিকগঞ্জ জেলা সমিতির অতুল প্রসাদ রায় , চাঁপাইনবাবগন্জ জেলা সমিতির মাইরুল ইসলাম , ঝিনাইদহ জেলা সমিতির সহ সভাপতি মো: কামরুল ইসলাম মৃদুল, সাধারন সম্পাদক সোহেল আহমেদ , সাপ্তাহিক জনতা কন্ঠের সম্পাদক মো: আলম , কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর সহ সভাপতি মো: আব্দুল জব্বার, সহ সভাপতি মো: রবিউল ইসলাম , মো: আমিনুল ইসলাম ,মো: কামরুজ্জামান গুলু ,উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: শহিদুল ইসলাম, এম এ রহমান , যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন রিপন ,যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিদ্যুৎ হোসেন , যুগ্ম সম্পাদক মো: আহসান হাবীব লিটন , সাংগঠনিক সম্পাদক মো: বশির আহম্মেদ , দপ্তর সম্পাদক মো: মমতাজ উদ্দিন , অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম , সহ অর্থ সম্পাদক মো: বশির উদ্দিন, প্রচার সম্পাদক মো: রন্জু আহমেদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ ,সহ প্রচার সম্পাদক মো: আরিফুল ইসলাম শিমুল, তথ্য ও গবেষনা সম্পাদক মো: জাহিদুজ্জামান জুয়েল, মো: আলাউল হক , ইকবাল হোসেন সঞ্জয় , স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ন জে চৌধুরী , আনোয়ার হোসেন সহ আরো অনেকে। সভা শেষে প্রধান অতিথী শাবান মাহমুদ রাশেদুল ইসলাম বিপ্লব রচিত জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থের মোড়ক উম্মোচন করেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ