নিউইয়র্কে ‘দ্য অপ্টিমিস্টস’ এর ফান্ড রেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী সেবামূলক সঙ্গঠন ‘দ্য অপ্টিমিস্টস’ তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভা এবং ফান্ড রেইজিং অনুষ্ঠান করেছে।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে অনুষ্ঠানের স্লোগান ছিলো ‘মানবতার জন্য প্রবাসীরা’। এতে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান সরোয়ার বি সালাম ও ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস খন্দকার।

সালাম জানান, ‘দ্য অপ্টিমিস্টস’ মানবতার সেবায় ১৯ বছর অতিক্রম করলো। এ সময়ে বাংলাদেশের ২৪ জেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব পরিবারের ১০ হাজারের বেশি সন্তানকে শিক্ষিত করা হয়েছে। গত বছর তেরশ ছাত্র-ছাত্রী স্কুল-কলেজে পড়েছিল প্রবাসীদের অনুদান ও ‘দ্য অপ্টিমিস্টস’ এর দিক-নির্দেশনায়।

এ সংস্থার মাধ্যমে ৪ বছর মেয়াদি ‘চাইল্ড স্পন্সরশিপ প্রোগাম’ রয়েছে। এর অধীনে একেকজন ছাত্র-ছাত্রীর জন্য বছরে দিতে হয় ১৩৫ ডলার। ৬ বছর মেয়াদি প্রোগ্রামের নাম ‘স্পেশাল স্পন্সরশিপ প্রোগ্রাম’। আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট অথবা প্রফেশনাল ডিগ্রি প্রার্থীদের জন্য বছরে লাগে ৩১০ ডলার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাতেমা সাহাব রুমা ও মিনহাজ আহমেদ সাম্মু। বাংলাদেশের কার্যবিবরণী দেন সংস্থাটির প্রেসিডেন্ট শাহেদ ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আসা সাবিরুল ইসলাম, সাঈদ জাকি হোসেন, জহিরুল ইসলাম, হাবিব নূর ও কাবেরী দাস। বিডিনিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests