নিউইয়র্কে ধর্মীয় উদ্দীপনায় বাংলাদেশী কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/697731240684980/
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (বিসিএ) এর ইফতার মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে গত ২২ মে বুধবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিসিএ’র সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় এবং সভাপতি রিয়াজ উদ্দিন কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএ’র সিনিয়ার সহ সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক পুলিশ ডিটেকটিভ মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিফাত আহমেদ আদনান, সদস্য সচিব এমডি আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক শেখ হেলাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, সিপিএ আহাদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট নাসির উদ্দিন, জামাল হুসেইন, সারোয়ার চৌধুরী, এনাম, মাসুম প্রমুখ। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন করেন জালাল চৌধুরী। মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন বিসিএ’র কর্মকর্তা আব্দুর রব সিদ্দিকী, আবদুল হান্নান, সজল হক, হাবিবুর রহমান, আবদুর রব, এনামুল মজুমদার, সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন ও মিলাদ আহমেদ।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation