নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে যুক্তরাষ্ট্র যুবলীগ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত : প্রবাসে যুক্তরাষ্ট্র যুবলীগই হবে যুব জাগরণের প্রধান হাতিয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত ১৯শে জুন সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটির নের্তৃবৃন্দসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটালাইজড এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ ইতোমধ্যেই নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
ইফতার ও দোয়া পরিচালনা কমিটির আহবায়ক ছাদেকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও য্ক্তুরাষ্ট আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও য্ক্তুরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিবীদ আব্দুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ আহমদ চৌধুরী ও মাহবুব আলম।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক মো. সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, ইফজাল চৌধুরী, হেলিম উদ্দিন, নুরুল ইসলাম, জামাল আহমদ, মনির উদ্দিন, শাহীন কামালী, রেজা আব্দুল্লাহ, আজাদুল কবীর, জাকির হোসেন, নিউইয়র্ক যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, সহ সভাপতি রকিবুল হাসান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক হূমায়ুন কবীর, প্রচার সম্পাদক মিশন খান, আব্দুল মোতালিব, মো. জামাল হোসেন, সাদিক হাসান, মোমেন আহমদ, আব্দুল হাসনাত, মো. ফয়েজ, নিউইয়র্ক সিটি যুবলীগের সহ সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন মোল্লা, বিভিন্ন বুরো যুবলীগের শিপু চৌধুরী, মুজাইহিদুল ইসলাম, তৌফিক মজুমদার, আজমান আলী, দীন ইসলাম, দরবেশ আহমদ নোমান প্রমুখ। ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্ট্রেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মিছবাহ আহমদ বলেন, রাজনীতি হচ্ছে কঠিন ত্যাগ তিতিক্ষার ব্যাপার। মানুষকে রাষ্ট্র চিন্তায় উদ্বুদ্ধ করে তার মধ্যে প্রেরণা সৃষ্টির মন্ত্র মানব কল্যাণের আদর্শিক উপায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল যুবকদের নিয়েই এই যুবলীগ। কাজেই যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে হতে হবে মানবিক, মেধা ও মনন মনস্ক, যুক্তিবাদী। মানুষের প্রতি ভালবাসাই জাতির পিতার সবচেয়ে বড় আদর্শ। যে আদর্শ বিকশিত করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শণের মাধ্যমে। যুবলীগকে এই আদর্শ লালন ও ধারণ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, বাসস্থানের অধিকার, কথা বলার অধিকারসহ জনগণকে সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনাই যুবলীগের লক্ষ্য হতে হবে, আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র যুবলীগের মেধাবী যুবনেতারা পারবে এ বিকাশ ঘটাতে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ফরিদ আলম বলেন, প্রবাসের সর্ববৃহৎ শক্তিশালী ও সুশৃংখল যুব সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃত্বে এই যুক্তরাষ্ট্রের মাটিতে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ কে সফল করতে যুবলীগের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ তারুণ্যে দীপ্ত জয়গানের সংগঠন। যুব মেধা লালন, ধারণ এবং এর বিকাশই হলো যুবলীগের অন্যতম লক্ষ্য। যাতে মেধাভিত্তিক, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক যুব সমাজ গড়তে পারে। যুব শ্রেণী সমাজের মূল চালিকাশক্তি। মানুষের যে চারটি স্তর অতিক্রম করে তার মধ্যে যৌবনকালই হল শ্রেষ্ঠ কাল। যৌবনকালই হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। সৃষ্টির কালই হল যৌবনকাল। যুবলীগকে কেমন দেখতে চাই তা অনুধাবন করতে গেলে বিগত দিনে যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকান্ড পর্যালোচনা করলেই বোঝা যায়। তিনি বলেন, আমরা এক সময় ইতিহাস অন্বেষণ করেছি, গবেষণা করেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকাশনা করেছি। বর্তমান সময় যুবলীগকে আমরা অগ্রসরমান, পথিকৃৎ এবং যুব সমাজের আলোকবর্তিকা হিসেবে দেখতে চাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ গড়ার ডাকে এখন তরুণরা উজ্জীবিত। কারণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃষ্টিতে এখন যুব সমাজই গডবে দেশ, এই তরুণ ও যুবকরাই এখন সম্পদ। উচ্চশিক্ষা শেষ করে কৃষিকাজে জড়িত হচ্ছে-এই তরুণরা, এই যুবকরা। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন চিন্তা নিয়ে তরুণরা এগিয়ে আসছেন। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র যুবলীগ তার ব্যতিক্রম হবে না।
শেখ জামাল হোসাইন বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। জাতির পিতার নির্দেশে শেখ ফজলুল হক মনি এই যবুলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যে কারণে যুবলীগের প্রতিটি কর্মী এক অনন্য গৌরবের উত্তরাধিকার বহন করে চলেন হৃদয়ের গভীরে। যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিটি কর্মীর্কে সেই আদর্শকে ধারণ এবং লালন করতে হবে। স্বাধীনতা চেতনায় বিশ্বাসী প্রবাসী যুবসমাজেরচিন্তা-ভাবনা এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসী যুব সমাজের ভূমিকা নিয়ে উধ্বর্তন কর্মকতাদের সাথে আলাপ আলোচনা করে যুব সমাজকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুবলীগ কর্মী তৎপর।
সেবুল মিয়া বলেন, বিরোধী দলে থাকলে রাজপথে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করা যায় আর সরকারি দলে থাকলে? কোন আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যেমন সংগঠন অপরিহার্য ঠিক তেমনি আন্দোলন না থাকলে সংগঠন বিনোদনমূলক ক্লাবে পরিণত হয়। অর্থাৎ প্রয়োজন হচ্ছে এই দ’ুয়ের সমন্বয় সাধন। সংগঠনবিহীন আন্দোলন যেমন নৈরাজ্যের সৃষ্টির করে ঠিক তেমনি আন্দোলনবিহীন সংগঠন ও অবিকশিত এবং অপরিপক্ক থাকতে থাকতে এর কার্যকারিতা হারায়। কাজেই সংগঠন-আন্দোলন, আন্দোলন-সংগঠন অর্থাৎ কর্মসূচী। এটাই হচ্ছে অগ্রসর হওয়ার একমাত্র পথ। সংগঠনকে শক্তিশালী করতে হলে কর্মসূচী তাই আগামী ১৬ই জুন যুক্তরাষ্ট্র আন্তষ্টেট যুবলীগের মহাসমাবেশে যোগ দান করে যুবলীগ প্রমাণ করবে যুব সমাজই ঐক্যবদ্ধ।
হুমায়ুন চৌধুরী বক্তব্যে বলেন আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীত বিশ্লেষণ করলে দেখা পাই যে, জাতির পিতার রাজনৈতিক আদর্শে বড় হলেও শেখ হাসিনা কখনই ইন্দিরা গান্ধী কিংবা বেনজির ভুট্টোর মতো ভবিষ্যত গড়ে উঠেনি। শেখ হাসিনার বিকশিত হয়েছেন তার আপন মহিমায় চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে। যেখানে সবকিছু তাকে দ্রুত আয়ত্ব করতে হয়েছে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিতে। আমরা গবেষণায় তার জীবন ও রাজনীতি বিশ্লেষণ করলে দেখি যে, তার রাজনৈতিক জীবনে সব চেয়ে বড় পাথেয় ও শক্তি হলো জনগণ। রাজনীতিতে শেখ হাসিনার এক অভূতপূর্ব দিক হলো, তিনি জনগণের হৃদয়স্পন্দন শুনতে পান। জননেত্রী শেখ হাসিনার দূ:সময়ের পরিক্ষিত প্রবাসী যুব সংগঠন যুক্তরাষ্ট্র যুবলীগকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও বাস্তবায়নের লক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ।
রহিমুজ্জামান সুমন বলেন এই সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। আগুন সন্ত্রসীদের বিচার করতে হবে। আগুন সন্ত্রাসের হুকুমের আসামী খালেদা জিয়ার বিচার করতে হবে। বাংলাদেশে আইএস নেই। এই বিচার করলেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল হবে এবং এ দাবী বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফজাল চৌধুরী বলেন যারা বহির্বিশ্বে বর্তমান সরকারকে একটি ব্যর্থ সরকার প্রমাণ করে দেশের রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ কামনা করতে চায়। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি আর ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি। যার ফলে জাপান, চীন,
ভারত, আমেরিকা, সৌদী আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বড়িয়ে দিয়েছে। সজীব ওয়াজেদ জয় দিলেন ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ জ্ঞান নির্ভর বাংলাদেশ। আজ বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে পারিবারিক বন্ধন এবং পারিবারিক একাত্ততা কত যে প্রয়োজন বঙ্গবন্ধুর পরিবারের দিকে তাকালেই শিক্ষা গ্রহণ করা যায়।
হেলিম উদ্দিন বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে হলে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রাসের মাটিতে কোন পকেট কমিটি না করে তৃণমূল এবং মাঠের কর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাতে দল এবং দেশের উন্নতির আরও একধাপ এগিয়ে যাবে। অন্যান্য বক্তারা অনিয়ম আর অসাংগঠনিক কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ঐক্যবদ্ধ ও সুসংগঠিত যুক্তরাষ্ট্র যুবলীগ গড়ার স্বার্থে কাউন্সিলের মাধ্যমেই কমিটি গঠন করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কখনও নিরীহ মানুষ হত্যার সমর্থন দেয় না। সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা বাংলাদেশের কোথাও স্থান পাবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আহবায়ক ছাদেকুর রহমান তার বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুবকরাই যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের প্রাণ তার প্রমাণ প্রতি মূহূর্ত যুবলীগ দিয়ে আসছে আজ ও তার কোন ব্যতিক্রম নয়, আমি ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল নেতা-কর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
সাথে সাথে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বড় ছেলে অভির রোগ মুক্তি কামনা করছি।
ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
ইফতার মাহফিল শেষে কেক কেটে যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হূমায়ুন চৌধুরীর জন্মদিন পালন করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ