Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে বাংলা ক্লাব ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 25, 2019 | 1:07 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1419466208194202/

ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ ইনক’র ইফতার ও দোয়া মাহফিল। গত ২৪ মে শুক্রবার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার একটি রেষ্টুরেন্টে সংগঠনটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালানায় এবং সহ সভাপতি মো: কামরুজ্জামান বাবু ও মো. মমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন মো. কামাল উদ্দিন।

ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলা ক্লাব ইউএসএ’র উপদেষ্টা মীর সারোয়ার আলী ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য জুয়েল, চুন্নু, রকিউজ্জামান প্রমুখ।

নিউইয়র্কের কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, ক্লাব সদস্যদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ইফতার মাহফিলে অংশ নেন।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো: কামরুজ্জামান বাবু ও মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান এ আয়োজনে অংশ নেয়ার জন্য অতিথি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য পিকনিকে সকলকে আগাম আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV