নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যথাযোগ্য ধর্মীয় উৎসব আয়োজনে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ১৫ এপ্রিল শুক্রবার সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ও ইভেন্ট কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল জাজ এটর্নী সোমা সাইয়েদ, ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, সাবেক
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে এসেম্বলীম্যান প্রার্থী মিজান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট রুহুল আমিন সরকার, আতোয়ারুল আলম, এউচ এম মতিন, আবু কামাল পাশা, কামরুজ্জামান কামরুল প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্য ধারনে উদ্দিপ্ত হবে।
অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion