নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/682432998841538/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল হালাল চায়নিজে গত সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুন. বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, প্রবীণ সমাজ কর্মী আবদুর রব দলা মিয়া, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারী নুরে আলম জিকু, চেয়ারম্যান লেইছ চৌধুরী, এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মীর্জা মামুন, মামুন ইসলাম, হারুন আলী, আবুল খায়ের আখন্দ, মো. আলী, কামাল উদ্দিন প্রমুখ। কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিল।

ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি