Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন আইনে ইংরেজী বলতে পারলেই ক্যাব লাইসেন্স!

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: September 7, 2016 | 11:46 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে ১ লক্ষ ৪৪ হাজার ট্যাক্সিক্যাব চলাচল করে। তবে চালকদের ৯০ ভাগই ইংরেজি না জানা দেশ থেকে আগত অভিবাসী। লাইসেন্স প্রাপ্তির শর্ত হিসেবে আগে লিখিত ইংরেজি পরিক্ষার যে বিধান ছিল, সেটির কারণে অনেকের ইচ্ছা থাকা সত্বেও কেবল লিখিত ইংরেজীর অদক্ষতায় লাইসেন্স পেতে অনেক চড়াই উৎরাই পার হতে হতো। সে বাধা কিছুটা হলেও দুর হতে যাচ্ছে সম্প্রতি পর্যটক ও অভিবাসীর শহর মেয়র বিল ডি ব্লাজিও’র পাশ করা এক আইনের ফলে। সম্প্রতি আইনে রূপান্তরিত হওয়া নতুন এই ধারায় আগের বাধ্যতামূলক ইংরেজি লিখিত পরিক্ষার পরিবর্তে শুধু মৌখিক ভাবে কথা ইংরেজি জানারাই ট্যাক্সিক্যাব পরিচালনার যোগ্যতা অর্জন করতে পারবেন।
তবে, নতুন করে এই আইনের ফলে কিছুটা হলেও ইন্সট্রাক্টর’ সহ ছাত্র-ছাত্রীরা বেশকিছু সমস্যার সম্মুখিন হতে পারে বলে জানান অপর একটি স্কুলের এক কর্মকর্তা।
এশিয়ান ও আফ্রিকানদের মধ্যে সিটিতে বাংলাদেশী চালকদের সংখ্যা শতকরা ২৫ ভাগ হলেও টিএলসি লাইসেন্সধারী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ১৫ হাজার। আর তাই বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলাদেশীদের জন্য বাংলা ভাষায় টিএলসি’র পরীক্ষার ব্যবস্থা করা হলে আরো ভালো হবে মনে করছেন ড্রাইভিং স্কুলের ইন্সট্রাকটররা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ