নিউইয়র্কে নবাগত ৭৫ জন বাংলাদেশী ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট’র গ্রাজুয়েশান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ সদর দফতরে গত ৪ঠা মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ১৩৮ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমীর প্রশিক্ষন শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করলেন। উক্ত ১৩৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশী রয়েছেন।

আর একাডেমীতে প্রশিক্ষনকালে সবচেয়ে বেশী নাম্বার পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশী। তার নাম নুসরাত চৌধুরী। এই ১৩৮ জন ৫ বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। গ্রাজুয়েশান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চীফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র এজেন্ট ও কম্যুনিটি এক্টিভিষ্ট খান শওকত। তারা নবাগত এজেন্টদেরকে অভিনন্দন জানান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature