Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বনভোজন; নতুন কমিটি গঠন: সভাপতি জামাল, সাধারণ সম্পাদক ইমরান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: August 31, 2021 | 12:50 PM

https://www.facebook.com/140738015944006/videos/378728763654007

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক-সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক’র বনভোজন এবং নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৯ আগস্ট রোববার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট স্টেট পার্কে জমজমাট এ বনভোজন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত নবীগঞ্জ উপজেলাবাসী এবং তাদের আত্মীয় স্বজনরা দিনভর পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন। বনভোজনটি পরিনত হয় নবীগঞ্জবাসীর মিলন মেলায়। বনভোজনে শেখ জামাল হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ ইমরান আলীকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজন ও মিলনমেলার উদ্বোধন করেন হবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ মোতাচ্ছিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও রুকন হাকিম।

বনভোজনে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুল হক চৌধুরী শেফাজ, সহ সভাপতি মনজুর হোসেন চৌধুরী, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন সভাপতি, স্টারলিং ডায়গনষ্টিক ও স্টারলিং ফার্মেসীর সত্ত্বাধিকারি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, বাংলাদেশী আমেরিকান ওয়েলফেয়ার অর্গেনাইজেশন ইনক এর সভাপতি আব্দুস সহিদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্টক এসোসিয়েশনের সাবেক সভাপতি সুহান আহমেদ টুটুল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর উপদেষ্টা হাজী আব্দুর রব দলা মিয়া, সভাপতি সামাদ মিয়া জাকারিয়া ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমান উপদেষ্টা মোবাশ্বির হোসেন চৌধুরী, উপদেষ্টা বজলুর রহমান চৌধুরী, আবু সাঈদ চৌধুরী কুটি, আবুল কাশেম মজুমদার, সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, আজমান আলী, গোলাম মুহিত, আবুল কালাম, রোকন হাকিম, খসরু, শেখ আক্তার হোসেন নানু, হাকিম, মুহিবুল হাসান শিহাব, সেনা ইমরান, নজরুল ইসলাম চৌধুরী, আবুল হাসনাত সাজু, জাহাঙ্গীর চৌধুরী, ফয়জুল ইসলাম, আফজাল আলী, মজলু হোসাইন, রোকন আলী, মাইকেল আলী, নবীগঞ্জ উপজেলাবাসী নুরুল ইসলাম, রোকন উদ্দিন, এম রেজা খান, শাহ সেলিম, জালাল চৌধুরী, ইঞ্জিনিয়ার আকবর হোসেন প্রমুখ। বনভোজনে ছিল সুস্বাদু খাবার, খেলা-ধূলা প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন।

শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে খেলাধুলায় অংশ গ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বনভোজনে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ফজলুল হক চৌধুরী সেলিম সহ সকলের উপস্থিতিতে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন এ কমিটি বিলুপ্তি করে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের পক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকান ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি নির্বাচিত হন শেখ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ ইমরান আলী। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে কার্যকরী সদস্য হিসেবে রেখে অন্য সবাইকে নতুন কমিটিতে স্বস্ব পদে বহাল রাখার ঘোষণা দেয়া হয়।

শেষে বনভোজন কমিটির আহবায়ক এম লকুস আলী বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শেখ জামাল হোসেন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান আলী প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য আয়োজক কমিটি ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV