Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের নতুন কমিটি : সভাপতি জিলাল, সাধারণ সম্পাদক রোকন

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: September 4, 2020 | 10:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত নরউড এলাকায় নর্থ ব্রঙ্কস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (এনবিবিএ) নামে নতুন একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। এ এলাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের প্রথম সংগঠন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (এনবিবিএ) এর সাত সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠিত হয়েছে।

সেফ হেলথ মেডিকেলের পরিচালক জিলাল আহমেদ সভাপতি এবং লংজিভিটি হেলথ সার্ভিসেস এর রিজিওনাল ম্যানেজার রোকন হাকিম নতুন কমিটির সাধারণ সম্পাদক

মনোনীত হয়েছেন। জমজম ড্রাগের কর্ণধার নাফিউল হককে এ কমিটির কোষাধ্যক্ষ করা হয়। একই সাথে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি আদর ফ্যাশনের কর্ণধার মুহাম্মদ মজিদ আলী, সাংগঠনিক সম্পাদক হাকিম এন্ড কো: মাল্টিসার্ভিসেস’র প্রেসিডেন্ট মান্না মুনতাসির এবং কার্যকরী সদস্য ষ্টার ফার্নিচারের কর্ণধার রকি আলিয়ান ও কারী কাবাবের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম (শাহীন)।
এ ছাড়া তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : বাংলা টাউন এর কর্ণধার কয়সারুজামান কয়েস, গাউসিয়া সুপারমার্কেটের কর্ণধার আতাউর রহমান এবং ঢাকা সুপার মার্কেটের কর্ণধার মোহাম্মদ সালাহ উদ্দিন সোহাগ।
সংগঠনের নতুন সদস্যরা হলেন : মদিনা মনোয়ারা গ্রোসারির কর্ণধার এমডি মামুন খান, শাহজালাল গ্রোসারির কর্ণধার এমডি মামুন ভূঁইয়া, এইচ এন্ড বি ট্যাক্স এর কর্ণধার বাহার উদ্দিন, ইউনিভার্সাল ট্রাভেল এন্ড ট্যুরস এর কর্ণধার কারী খালেদ মিয়া এবং চৌধুরী প্রফেশনাল এর কর্ণধার ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত সবার সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV