নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন এর বর্ণাঢ্য অভিষেক ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজ অনলাইন , নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এক সময়ের বটমলেস বাস্কেট ’বাংলাদেশ’ এখন মডেল অব ইকোনমিক ডেভেলপমেন্ট। দুনিয়ায় পিস কিপিংয়েও আমরা সবার ওপরে। বিশ্বব্যাপি শান্তি উন্নয়নে বাংলাদেশ অনবদ্য ভূমিকা রেখে চলেছে। নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইনক এর বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. মোমেন বলেন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের কন্ঠস্বর হিসেবে বাংলাদেশ উন্নত বিশ্বের নজর কেড়েছে বিশেষভাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ বশারত আলী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলাইমান ভূইয়া, এটর্ণী মঈন চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান ও ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইনক এর সভাপতি মিজান খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পদক কাউসার আহমেদ।
বক্তারা বলেন, সংগঠনটি বিভিনè মত ও পথের মানুষকে একই ছাতার নীচে এনে জড় করে সাম্প্রদায়িক সম্প্রীতি, সুখী এবং সমৃদ্ধশালী সমাজব্যবস্থা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। কমিউনিটির উন্নয়নের পাশাপাশি আমেরিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কৃষ্টিকেও সুপরিচিত করবে সংগঠনটি। অনুষ্ঠানে অতিথিরা স্থাণীয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নর্থ ব্রঙ্কস ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা গভীর রাত পর্যন্ত প্রাণ ভরে উপভোগ করেন জাকজমকপূর্ণ সংগীতানুষ্ঠান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests