নিউইয়র্কে নাটোর জেলা সমিতি ইউএসএ’র বাংলা নববর্ষ উদযাপন
https://www.facebook.com/USANewsNY/videos/820321378324018/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করেছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নাটোর জেলা সমিতি ইউএসএ ইনক। গত ২২ এপ্রিল সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে বাঙালির প্রাণের এ উৎসবে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। ছিল পান্থা, ইলিশ সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এদিন বৈচিত্রময় বাঙালী পোশাকে বিপুল সংখ্যক প্রবাসী নাটরবাসী উপস্থিত হন উৎসব হলে। ভিন্ন আমেজ সৃষ্টি হয় পুরো আয়োজন জুড়ে। পরিণত হয় নাটোর জেলাবাসীর মিলন মেলায়। একটুকরো বাংলাদেশে।

বৈশাখী সন্ধ্যার আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ। নাটোর জেলা সমিতি ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলীর সভাপতিত্বে সংগঠনের গণ সংযোগ ও প্রচার সম্পাদক এবং উদযাপন কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, প্রধান সমন্বয়কারী মো. মোজাম্মেল হোসেন, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহফুজা পারভীন মলি, সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আসাদ উজ জামান রিপন, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সহ সভাপতি টিএম নাজিরুদ্দৌলা ও শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ হিরো, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মামুন, সহ কোষাধ্যক্ষ আহসান হাবিব, কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, শাহনাজ পারভীন, মো. মোক্তার আলী, আখেরুল আলম আহমেদ সোহান, মো. ইমতিয়াজ আলী বিজয়, মো. আলমগীর হোসেন, সুলতান আহমেদ, মো. আশরাফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. জুয়েল হোসেন এবং ওবায়দুর রহমান। সাংস্কৃতিক পর্বে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ইয়াকুব আলী মিঠু ও ফিরোজা ইয়াসমীন নিলা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোতাহার হোসেন, এডভোকেট কামরুজ্জামান বাবু, আবু সাঈদ রায়হান ও মো. জাবেদ আলী।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম ও উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ সুন্দর আয়োজন সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন নাটোরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি মোতাহার হোসেনকেও ধন্যবাদ জানান তারা।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সী খান, মনিকা দাস সহ স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। আনন্দ-উচ্ছ্বাসে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। দর্শকদের মূহূর্মূহূ করতালিতে সিক্ত হন শিল্পীগণ। বৈশাখী খাবার ম্যেনুতে ছিল পান্থা, ইলিশ, পায়েস সহ অন্যান্য বাঙালি খাবার।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’