Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নানা আয়োজনে আশা’র ফান্ডরেইজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: November 11, 2016 | 10:34 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে নানা আয়োজনে আশা’র বার্ষিক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর জ্যাকসন হাইটসের বেলাজেনো ব্যাঙ্কুইট হলে। এতে অংশ নেন প্রবাসের ব্যবসায়ী, ডাক্তার সহ সকল শ্রেণীর পেশাজীবি। অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন এসোসিয়েশন ‘আশা’ ইংরেজিতে হোপ। অর্থের সাথে সামঞ্জস্য রেখেই যেন এই প্রবাসে অটিজম আক্রান্তদের পরিবারকে আশার আলো দেখাতে কাজ করে চলেছে সংগঠন ‘আশা’। আশা’র  প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডাইরেক্টর রুবাইয়া রহমান অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর লিরয় কমরী, এসেম্বলী মেম্বার মাইক মিলার, এসেম্বলীওম্যান এলিসিয়া হাইন্ডম্যান, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, সিটি কম্পট্রোলার অফিসের প্রতিনিধি আলিয়া লতিফ, বিশিষ্ট আইনজীবি লরেন্স স্পাইভক, ব্রায়ান বার্নওয়েল, পেরি ডি সিলভা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, খানস টিউটোরিয়ালের কর্ণধার নাঈমা খান, সাংবাদিক আবু তাহের, ওয়েল কেয়ারের সালেহ আহমেদ, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, শাহান মাসুম, ডা. ওয়াহিদ রহমান, ডা: মুসলিয়াম খন্দকার, ডা. মুনিবুর রহমান, ডা: বর্ণালী হাসান, ডা: মাহফুজুল হাসান, ডা: দেলোয়ার, জয়নাল আবেদীন, কামাল ভুইয়া, ফখরুল ইসলাম দেলোয়ার, ফাহিম রেজা নূর, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন সেলিম, ব্যবসায়ী আব্দুস সালাম আজম, মোসলেহ উদ্দিন খান সেলিম, মাজেদা উদ্দিন, ফার্মাসিস্ট মুশতাক আহমেদ, বেলাল চৌধুরী, এ এফ এম জামান প্রমুখ।
উৎপল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ‘আশা’র এক্সিকিউটিভ ডাইরেক্টর রুবাইয়া রহমান অটিজম ও তার প্রতিকার বিষয়ে এবং এ ক্ষেত্রে মা-বাবার করনীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। রুবাইয়া বলেন অটিজম আজ বিশ্বে মা-বাবা অথবা পরিবারের কাছে কোন বোঝা বা ঝামেলা নয়। কারন সঠিক পরিচর্য্যা ও চিকিৎসার মাধ্যমে অটিজম আক্রান্তদের সুস্থ করে তোলা আজ আর তেমন কল্পনীয় ব্যাপার নয়। তবে এ বিষয়ে অত্যন্ত সচেনতা ও ধৈর্য্যরে প্রয়োজন। আমি আশা নিয়ে কাজ করে চলেছি যাতে প্রবাসে আমাদের বাংলাদেশী কমিউনিটির মা-বাবাদেরকে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি। তবে একাজে সবচেয়ে বাধা হয়ে দাড়ায় আর্থিক প্রয়োজনীয়তা অর্থ ছাড়া লক্ষ্যে পৌঁছানো দূরহ ব্যাপার। তাই আমাদের সমাজে যারা বিত্তবান বা আর্থিকভাবে স্বচ্ছল তাদের সহায়তা পাবার আশায় এই ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন এবং রুবাইয়া রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে  সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহিদ, রুকসানা মির্জা, ডা: এহতেশাম মুকুট ও রাহমি খান। নৃত্য পরিবেশন করেন স্বরলিপি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV