Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নানা আয়োজনে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: December 18, 2018 | 1:54 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2210126812351843/

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে স্থানীয় সময় ১৬ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার মামুন’স টিউটোরিয়ালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন বাংলাদেশের বর্ণাঢ্য এ বিজয় উৎসবে।


বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্কের মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতী, খলিলুর রহমান মাস্টার, সিপিএ আহাদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আব্দুর রব ধলা মিয়া, মো. আবদুল মুহিত ও মোঃ রফিকুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা মখন মিয়া।


বর্ণাঢ্য এ আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট রতন কুমার চক্রবর্তী, মির্জা মামুন, মছনুর রহমান, মো. নুরুল ইসলাম, প্রশেষ ভৌমিক, সংগঠনের সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ এ ফজর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কে সোহেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, কার্যকরী সদস্য প্রফেসর আমিনুল হক (চুন্নু), মোহাম্মদ এইচ মোল্লা, শ্যামল কে চন্দ, শিহাব মিয়া প্রমুখ। এছাড়া বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পুরস্কার প্রাপ্তরা হল : এ গ্রুপে ইফতেহাজ আহমেদ। বি গ্রুপে হৃদিতা মন্ডল, শার্তি চৌধুরী ও নির্বাচিতা দাশ। সি গ্রুপে উদ্দীপ্ত দে, জয়াদি নন্দী ও নীলাদ্রি নন্দী। আনন্দ-উচ্ছ্বাসে পুরষ্কার গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা।
এর আগে মামুন’স টিউটোরিয়ালে বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিচালনা করেন মনিকা মন্ডল। মামুন’স টিউটোরিয়ালের তত্ত্বাবধানে বিপুল সংখ্যক প্রতিযোগি এতে অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পুরষ্কৃত করার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মের মেধাবীরাই বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবে।
বক্তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির জন্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে আগত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

https://www.facebook.com/USANewsNY/videos/210840139801863/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV