নিউইয়র্কে নানা আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে নানা আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসের কোয়ান্টাম পরিবারের সদস্যরা নিউইয়র্ক সিটির বিভিন্নস্থানে মেডিটেশন, সেমিনার, র্যালীসহ বিশেষ সাদাকায়নের আয়োজন করে। এছাড়া নগরীর একাধিক উদ্যানে খোলা আকাশের নিচে মেডিটেশনের বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
মানুষ জীবনে সুস্থ থাকতে চায় এবং সুখী ও সফল হতে চায়। কিন্তু জীবনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পেরে দুশ্চিন্তা, হতাশা ও বিষন্নতায় ভোগে। আর দুশ্চিন্তা, হতাশা ও বিষন্নতা নানা রোগ শোকের জন্ম দেয়। এতে থেকে সৃষ্টি হয় অসুস্থতা। কিন্তু মেডিটেশন করলে মানুষ হতাশা, বিষন্নতা, অসুস্থতা ও নানা শারিরিক মানসিক জটিলতা থেকে মুক্ত থাকতে পারেন মেডিটেশন করার মাধ্যমে। হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণায় যা ইতিমধ্যে প্রমানিত হয়েছে। এই কথাটি পৃথিবীর সকল মানুষের কাছে পৌচ্ছে দেয়ার জন্য বিশ্ব মেডিটেশন দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশন পৃথিবীর নানা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
এবারে বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিলো ‘নিয়মিত মেডিটেশন : সুস্থ সফল সুখী জীবন। দিবসটি পালন উপলক্ষে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ’র জ্যামাইকাস্থ কার্যালয়ে বিশেষ সাদাকায়ন অনুষ্ঠিত হয়। এতে কোয়ান্টাম পরিবারের সদস্য ও অতিথিরা অংশগ্রহণ করেন। গত ২২ মে শনিবার সকাল ১০টায় শুরু হওয়া প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির ইউএসর দায়িত্বশীল ও লিড আইটি বিজনেস এ্যানালিষ্ট মোঃ রকিবুর রহমান।
লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি অংশ নিয়ে দিবসের তাৎপর্য এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ’র নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ।
এদিকে কোয়ান্টাম সোসাইটি জ্যাকসন হাইটসের আয়োজনে ১৬ মে রবিবার নিউইয়র্কের কানিংহাম পার্কে অনুষ্ঠিত হয় মেডিটেশন উৎসব। কোয়ান্টাম পরিবারের ৪৩ জন সদস্য এতে অংশ নেন। উৎসবের সমন্বয়ক ছিলেন সংগঠনটির দায়িত্বশীল সায়মা জেরিন ও তানজিমা সুলতানা। সহযোগিতায় ছিলেন দায়িত্বশীল আরেফিন চৌধুরী, ইব্রাহিম সিরাজ আনাস, কোয়ান্টিয়ার আবুল হাসনাত, মোস্তাফিজুর রশিদ কাজল, শাহনাজ আলম, সাজিয়া আফরিন, নিম্মি চৌধুরী প্রমুখ।
উৎসব সমন্নয়ক সায়মা জেরিনের উপস্থাপনায় শিশুদের ক্রিয়েটিভ পারফর্ম অনুষ্ঠিত হয়। সবাইকে পরিচয় করিয়ে দেন মোমেন্টিয়ার ইমাম উদ্দীন চৌধুরী। দিবস ও উৎসবের প্রতিপাদ্য বিষয় : “প্রশান্তি সুসাস্থ্য, সাফল্য ও সুখী জীবনের জন্যে মেডিটেশন: ছড়িয়ে যাক প্রতিটি ঘরে, প্রতিটি জনপদে”।
এ সময় বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে অনুভূতি প্রকাশ করেন নিম্মি চৌধুরী, ইব্রাহিম বার ভুইঞা, কোয়ান্টাম উত্তরা শাখার রেবেকা সুলতানা এবং সাংবাদিক শামিম আহমেদ।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের সুললিত কন্ঠে গাইডেড বিশেষ মেডিটেশন করার মধ্যে দিয়ে সদস্যদের উজ্জীবনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
এছাড়া ২১ মে শুক্রবার বিকেল ৭ টায় মেডিটেশন বিষয়ে বিশেষ এসোসিয়েট সেমিনার “মেডিটেশন কি ও কেন” অনলাইনে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আয়োজিত প্রোগ্রামটি বিশেষ করে কোয়ান্টাম এসোসিয়েট বা মেডিটেশন চর্চায় আগ্রহী নতুনদের জন্য বিশেষ ভাবে সাজানো হয়েছিল। এ পর্বে আলোচনা করেন দায়িত্বশীল মেজর (অবঃ) কামাল রেজা এবং সঞ্চালনা করেন দায়িত্বশীল সায়েদা মাহবুব সীমা।
এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটি থেকে ২৪ জন নবীন এসোসিয়েট ও তাদের পরিবারের বহুসংখ্যক সদস্য সেমিনারে অংশ নেন।
কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ব্রঙ্কস বিশ্ব মেডিটেশন দিবস উপেলক্ষে ৪টি অনুষ্ঠানের আয়োজন করে। ২১ মে দিবসটি পালনে উপলক্ষ্যে টুইন টাওয়ারের সামনে ও ডাউন টাউনে সিটি হলের সামনে বর্ণাঢ্য র্যালী ও মেডিটেশন সেশনের আয়োজন করা হয়। ব্রঙ্কস সেলের মোমেন্টিয়ার ফরিদা আক্তারের নেতৃত্বে সেখানে এ পরিবারের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। নিয়মিত মেডিটেশন সুস্থ সুফল সুখী জীবন লেখা বিশ্ব মেডিটেশন দিবসের বিশেষ টি শার্ট পরে তারা র্যালী ও মেডিটেশনে অংশ নেন।
পরের দিন পেলহ্যাম পার্কে উন্মুক্ত মেডিটেশনের আয়োজন করা হয়। রোববার নিয়মিত সাদাকায়ন অনুষ্ঠিত হয় বিশ্ব মেডিটেশন দিবসকে উপজীব্য করে। এতে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রাণ পুরুষ গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের বিশেষ বাণীর অডিও শোনানো ছাড়াও তার কন্ঠে বিশেষ গাইডেড মেডিটশন করানো হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes