নিউইয়র্কে নিজ ক্যাবের আঘাতে নিহত বাংলাদেশী ক্যাবি জাফর উল্লাহ : ভাড়া না দিয়ে প্যাসেঞ্জারের পলায়ন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাদেশী একজন ইয়েলো ক্যাব ড্রাইভার নিজ ক্যাবের আঘাতে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। ক্যাবি জাফর উল্লাহ (৬৫) নিজ ক্যাবের আঘাতে আহত হয়ে মারা গেছেন। রোববার রাত ১১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে বঙ্কসের সাউন্ড ভিউ এলাকায়। বাংলাদেশী মোহাম্মদ জাফর উল্লাহ রাতে প্যাসেঞ্জার নিয়ে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় আসেন। ভাড়া না দিয়েই প্যাসেঞ্জার পালানোর চেষ্টা করলে ভাড়ার জন্য তিনি তাকে ধাওয়া করেন। তাড়াহুড়ার মধ্যে পার্কিং না করে ড্রাইভিংয়ে রেখেই তিনি গাড়ী থেকে বের হন। এই অবস্থায় গাড়ীর আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান জাফর উল্লাহ। জানা যায়, নিহত মোহাম্মদ জাফরুল্লাহ নিউইয়র্কের ব্রুকলীনের বাসিন্দা। বিগত ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তান ক্যালিফোর্নিয়া বসবাস করেন। ১৯৯৭ সাল থেকে ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন সূত্রে জানা গেছে। ১৭ জুলাই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’