Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র নুতন কমিটি : সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক শওকত

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: April 14, 2022 | 5:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র নুতন কমিটি গঠন করা হয়েছে। গত ১১ এপ্রিল সংগঠনের এক সভায় মোস্তফা জামান ইদ্রিছীকে সভাপতি এবং শওকত জাহান খানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।


সভা সূত্র জানায়, জ্যামাইকার হিলসাইড এভিনিউর পানসি রেষ্টুরেন্টে ওই দিন এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোস্তফা জামান ইদ্রিছীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে সভার আলোচ্য সূচী অনুযায়ী নুতন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০২২ ও ২০২৩ দুই বছরের জন্য সংগঠনের সভাপতি পদে মোস্তফা জামান ইদ্রিছী ও সাধারণ সম্পাদক পদে শওকত জাহান খানকে নির্বাচিত করা হয়। সভায় খুব দ্রুত সময়ের মধ্যে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সকলকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ