নিউইয়র্কে নোবেলের দ্বিতীয় কনসার্ট ৩ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বের সকল দেশে বসবাসরত বাংলা ভাষা ভাষীদের মধ্যে নোবেল একটি সর্বাধিক পরিচিত নাম এবং প্রিয় ফেস। আমেরিকার সর্বত্রই এখন নোবেলের জয়জয়কার। সকলের মুখে নোবেল বন্দনা। গত ৩১ আগষ্ট কানেক্টিকাটের ম্যানচেষ্টার দিয়ে তার ইউএসএ যাত্রা শুরু। একে একে তিনি এরিজোনা, মিসিগান, ডালাস, হিউসটন, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, লস এন্জেল্স, কানসাস, নিউজার্সি, ডিসি, মেরীল্যান্ড, নর্থ ক্যারোলিনা, শিকাগোসহ সমগ্র ইউএসএ জুড়ে তিনি প্রায় ২৫টি একক শো করেন।
নিউইয়র্কে প্রথম শো করেন ১৫ সেপ্টেম্বর। প্রথম কনসার্টের ব্যাপক সাড়া পাওয়ার পর দর্শকদের পক্ষ থেকে আয়োজকদের কাছে অনুরোধ আসতে থাকে আবার শো আয়োজনের জন্য। কিন্তু পুরো ইউএসএ জুড়ে পূর্বনির্ধারিত শো থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু চাহিদা আর উপেক্ষা করা গেল না। দেশে ফিরে যাওয়ার আগে শেষ শো নিউইয়র্কে আয়োজনের জন্য সময় দেন নোবেন। আগামী ৩ নভেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে নোবেলের ইউএসএ’র শেষ কনসার্ট। শোটাইমের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রথম শো এর সফলতা পর থেকে দর্শকদের কাছে থেকে অনুরোধ আসতে থাকে পুনরায় শো আয়োজনের জন্য। তাই দর্শকদের কথা মাথায় রেখেই দ্বিতীয় শো আয়োজন করতে যাচ্ছি। তিনি আরো বলেন, দর্শকই আমার সকল শো এর প্রাণ, তাদের অনুরোধ উপেক্ষা করি কিভাবে? তাই এই আয়োজন। আশা করি প্রথম শো-এর মতো এটিও সফল হবে। আলমগীর খান আলম তার সকল স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK