নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা’র মতবিনিময় : ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ এবং সিলেটের উন্নয়ন’ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/488548666233744
https://www.facebook.com/USANewsNY/videos/634421970947165
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ এবং সিলেটের উন্নয়ন’ শিরোনামে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। এসব আজ কল্প-কাহিনী নয়, বাস্তব। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল ও জেড চৌধুরী জুয়েলের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম।

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে সিলেটের উন্নয়ন সম্ভাবনা এবং এ নিয়ে নিজের উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান। ওসমানী বিমান বন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানানে তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক এটর্নী সোমা সাঈদ, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নুর-ই এলাহি মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশা, কাজী কয়েস, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুল খান, সাবেক উপদেষ্টা ছদরুন নূর ও আব্দুস সহীদ, লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, মূলধারার রাজনীতিক মিজান চৌধুরী, নিউইয়র্ক কনস্যুলেটের প্রটোকল অফিসার আসিফ আহমেদ, কমিউনিটি নেতা আতাউর রহমান সেলিম, লীগ অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক এমাজ চৌধুরী, বিয়ানী বাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, এডভোকেট শেখ আখতার উল ইসলাম, আয়োজক সংগঠনের উপদেষ্টা আলতাফ চৌধুরী, সহ সভাপতি শাহনেওয়াজ কোরেশী, মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী, প্রচার সম্পাদক রাজিব খান, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী ও কার্যকরী সদস্য মাহবুবুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুবলীগ নেতা ইফজাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহম্দ শাম্মু, বিলাল চৌধুরী, শামীম আহমেদ, শাহীন, এএফ মিসবাহউজ্জামান, নাফিউর রহমান তুরান, এইচ এম ইকবাল, ফরাসত আলী, সইদুর নুর, মোহাম্মদ মাহবুব, ইশফাক চৌধুরী, মনির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আয়োজক সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আলতাফ চৌধুরী এবং মুকুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ভাল অবস্থানে রয়েছে। বাংলাদেশ এখন প্রায় সকল ক্ষেত্রেই বিশ্বের কাছে উন্নয়নের রোল মোডেলে পরিণত হয়েছে। ‘জিরো থেকে হিরো’-তে পরিণত হয়েছে এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে খ্যাত বাংলাদেশ। অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের প্রসঙ্গ উপস্থাপনকালে সিলেটের সন্তান ড. এ কে এ মোমেন বলেন, আমার নানার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে। সিলেট শহরের চাঁদনী ঘাট থেকে শীতকালে ঘোড়া অথবা গাধা কিংবা হাতির পিঠে চড়ে এবং অন্য সময়ে নৌকায় নানা বাড়ি যেতে ২৮ ঘণ্টা লাগতো। এজন্যে যখন শেয়ান (তরুণ) হয়েছি তখন আর নানা বাড়ি যেতে চাইতাম না। সর্বশেষ সদ্য স্বাধীন বাংলাদেশে অর্থাৎ ১৯৭৪ সালে প্রেসিডেন্ট (সম্পর্কে আমার নানা) সিলেট থেকে হেলিকপ্টারে যান নানা বাড়িতে। সে সময় তার সঙ্গী হয়েছিলাম। এরপর নানাবিধ কারণে দেশ ত্যাগে বাধ্য হই এবং দীর্ঘ ৩৩ বছরের মত প্রবাসে অতিবাহিত করেছি। ২০১৫ সালে স্থায়ীভাবে দেশে ফেরার পর নভেম্বরে আবার নানা বাড়িতে যাই। সিলেট শহরের নিজ বাড়ি থেকে গাড়িতে মাত্র ৪৫ মিনিটে সেই নানা বাড়ি পৌঁছি। সেই ২৮ ঘণ্টার পথ অতিক্রম করি মাত্র ৪৫ মিনিটে। এটাই আজকের বাংলাদেশ। এভাবেই সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নতি ঘটেছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

নিউইয়র্কের সাথে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইট কবে চালু হবে, এমন প্রশ্নের উত্তরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এ নিয়ে সব কাগজপত্র মার্কিন কর্তৃপক্ষের কাছে দেয়া হয়ে গেছে। তাঁরা এ নিয়ে কাজ করছেন। দেশে অনেক সুন্দর সুন্দর উড়োজাহাজ ক্রয় করা হয়েছে। আমেরিকা অনুমতি দিলেই ফ্লাইট চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি