Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পাঁচ দিনব্যাপী ৩০তম বাংলা বইমেলা সম্পন্ন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: November 2, 2021 | 1:41 PM

https://www.facebook.com/140738015944006/videos/942764663115497

https://www.facebook.com/USANewsNY/videos/1011010812798588

https://www.facebook.com/USANewsNY/videos/907480123196101

https://www.facebook.com/USANewsNY/videos/409107120782591

https://www.facebook.com/USANewsNY/videos/661676645238453

https://www.facebook.com/USANewsNY/videos/1022829858504391

https://www.facebook.com/USANewsNY/videos/1504708683218455

https://www.facebook.com/USANewsNY/videos/911677392812699

https://www.facebook.com/USANewsNY/videos/300537108581241

https://www.facebook.com/USANewsNY/videos/293481365869692

https://www.facebook.com/USANewsNY/videos/443580883871060

https://www.facebook.com/USANewsNY/videos/3132144280364571

https://www.facebook.com/USANewsNY/videos/262369775902618

https://www.facebook.com/USANewsNY/videos/1013752905868006

https://www.facebook.com/USANewsNY/videos/3042023576114884

https://www.facebook.com/USANewsNY/videos/926508658242469

https://www.facebook.com/USANewsNY/videos/2942877015952016

https://www.facebook.com/USANewsNY/videos/285235993465579

https://www.facebook.com/USANewsNY/videos/576899020243018

https://www.facebook.com/USANewsNY/videos/979543722903440

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’ স্লোগানে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা শেষ হয়েছে।

স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে মেলার সমাপনী দিনেও বিভিন্ন স্টলে ক্রেতা ও পাঠকের ভিড় দেখা যায়।

মেলার মূল উদ্যোক্তা বিশ্বজিৎ সাহা বলেন, “ঢাকা থেকে আসা প্রায় সবগুলো প্রকাশনীর স্টল ফাঁকা হয়ে গেছে। তুলনামূলক অনেক বেশি বই বিক্রি হয়েছে এবারের মেলায়। মেলা থেকে ফেরার সময় প্রায় প্রত্যেকের হাতেই ছিল বইয়ের ব্যাগ।

“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে প্রবাস প্রজন্মের আগ্রহ আমাকে অভিভূত করেছে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও তার ইংরেজি অনুবাদিত কপি নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা মেলায় এসে

কিনেছে। কবি হুমায়ুন আজাদের লেখা ‘আওয়ার বিউটিফুল বাংলাদেশ’-এর বেশ কিছু কপি বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই এবং লেখক সাংবাদিক হারুন হাবীব ও গবেষক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলো।”

বিশ্বজিৎ সাহা বলেন, “স্কুল-কলেজগামী অনেক ক্রেতার কাছে জানতে চেয়েছিলাম কেন তারা মুক্তিযুদ্ধভিত্তিক বই এবং বঙ্গবন্ধুর জীবনীকে প্রাধান্য দিচ্ছেন? জবাবে প্রায় সবাই জানান যে, স্কুল-কলেজে রচনা লেখার সময় বাংলাদেশ নিয়ে বিস্তারিত লিখতে এটা গভীর থেকে জানা জরুরি। সত্যিকারের ইতিহাস না জানলে রচনা লিখবো কীভাবে, পাল্টা প্রশ্ন করেছেন তারা।”

মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন এবং মেলার আহ্বায়ক নুরুন্নবী জানান, এবারের মেলায় শ্রেষ্ঠ স্টলের জন্য ‘মুক্তধারা-কথা প্রকাশ পুরস্কার’ পেয়েছে ‘অনন্যা’।

মেলায় ‘স্মৃতিময় একাত্তর’ শিরোনামে অনুষ্ঠানে গোবিন্দ হালদারের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ গানটি পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া এবং শহীদ হাসান। তবলায় ছিলেন পিনাক পানি গোস্বামী এবং মন্দিরায় শহীদ।

সমাপনী অনুষ্ঠানে সামনের বছরের ৩১তম বইমেলার আহ্বায়কের নামও ঘোষণা করা হয়। তিনি হচ্ছেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক ভূইয়া।

২৮ অক্টোবর সন্ধ্যায় ওয়াশিংটন ডি.সিতে প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে মেলা শুরু হলেও দ্বিতীয় থেকে সমাপনী দিন পর্যন্ত মেলা বসে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV