নিউইয়র্কে পাতাল রেল স্টেশনে গোলাগুলি, গুলিবিদ্ধ ১৬
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিতে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ১২ এপ্রিল মঙ্গলবার নিউইয়র্কের সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।
এদিকে ঘটনাস্থলে অবিস্ফোরিত ডিভাইস পাওয়া গেছে বলে প্রাথমিক প্রতিবেদনের পর, নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) টুইট করেছে যে, স্টেশনে কোনো সক্রিয় বিস্ফোরক ডিভাইস ছিল না।
পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে যাকে কমলা রঙের কনস্ট্রাকশন ভেস্ট এবং একটি গ্যাস মাস্ক পরা একজন কালো মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। সম্ভাব্য হামলাকারীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, সকালে সন্দেহভাজন এক বন্দুকধারী ব্রুকলিন পাতাল রেলের ভেতরে নির্বিচারে গুলি চালায়। হোচুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে বলছি।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেছেন, আমাদের জানা মতে, পাতাল রেলে কোনো বিস্ফোরক সরঞ্জাম নেই। এর আগে, প্রাথমিক প্রতিবেদনে হামলায় বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে বলা হয়েছিল।
বন্দুকধারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট জানা না গেলেও, কমিশনার বলেছেন, ঘটনাটি এই মুহূর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তদন্ত করা হচ্ছে না।
ব্রুকলিনের জাতিগোষ্ঠীভাবে বৈচিত্র্যময় শ্রমজীবিদের এলাকা সানসেট পার্ক পাড়ায় ৩৬তম স্ট্রিট স্টেশনে ওই হামলায় অন্তত ১৬জন আহত হয়, তাদের মধ্যে ১০ জন আহত হয় গুলিবিদ্ধ হয়ে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তবে স্থিতিশীল।
স্থানীয় কমিশনার সেওয়েল বলেছেন, সন্দেহভাজন একজন ছোট খাটো স্বাস্থ্যবান কালো পুরুষ, পরনে ছিল নির্মাণ শ্রমিকদের মতো সবুজ রঙের পোশাক, আর মুখে ছিল গ্যাস মাস্ক। পাতাল রেলের ভিড়ের মধ্যে সে তার ব্যাগ থেকে একটি পাত্র বের করে, এবং সেটি খুলে ধোঁয়া ছেড়ে দেয়।
তিনি বলেন, তারপর সে ট্রেনের ভিতর গুলি চালাতে শুরু করে, এবং একপর্যায়ে প্ল্যাটফর্মে থাকা একাধিক লোককে লক্ষ্য করেও গুলি ছোঁড়ে।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, তিনি এবং তার দল রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগে রাখছেন।
অ্যাডামস বলেন, আমরা নিউ ইয়র্কবাসীকে আতঙ্কিত হতে দিতে চাই না, এমনকি একজনের দ্বারাও নয়। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ, এনওয়াইপিডি এই ঘটনাটির ব্যাপকভাবে অনুসন্ধান করছে এবং হামলাকারী যেই হোক না কেন, আমরা তাকে নিশ্চয়ই খুঁজে পাব।
তিনি জনসাধারণকে তদন্তে সহায়তা করতে পারে, এমন যেকোনো তথ্য নিয়ে এগিয়ে আসতে বলেছেন। হোয়াইট হাউজকেও ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।
এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত স্টেশন এবং এর বাইরের ট্রেনগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এতে ট্রেনসেবায় বিলম্ব হচ্ছে ওই এলাকার স্কুলগুলিকে লকডাউন করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের কাছে কোন তথ্য থাকলে কর্তৃপক্ষকে জানাতে এবং পুলিশ বিভাগ লোকেদেরকে সানসেট পার্কের ৩৬তম স্ট্রিট এবং ৪র্থ অ্যাভিনিউ স্টেশনের আশেপাশের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
নিউ ইয়র্ক সিটিতে ক্রমবর্ধমান সহিংস অপরাধের প্রেক্ষাপটে এই হামলটি ঘটলো, এর আগেও পাতাল রেলে অনেকবার হামলা হয়েছে৷ গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা নিউ ইয়র্ক সিটির মেয়র বলেন, অপরাধ দমন করা তার প্রশাসনের অগ্রাধিকার।
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
