Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 6, 2015 | 5:16 AM

নিউইয়র্ক সিটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রথমবারের মতো মুসলিম নাগরিকদের জন্য ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার মেয়র বিল ডি ব্লাজিও এ ঘোষণা দেওয়ার পর সিটির মুসলিম নাগরিকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বিষয়টিকে তাঁরা রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন।
গত নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী বিল ডি ব্লাজিও নির্বাচনে জয়ী হলে দুই ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশিসহ অন্য মুসলিম অভিবাসীরা ব্যাপক প্রচারে যোগ দেন। গত বুধবার বিল ডি ব্লাজিওর এ ঘোষণার পর সিটির স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা জানান, চলতি বছর থেকেই দুই ঈদের ছুটি কার্যকর হবে। এ ঘোষণার ফলে এখন থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোয় দুই ঈদে সাধারণ ছুটি থাকবে।
নিউইয়র্কে পাবলিক স্কুলে আগে থেকে ইহুদি ও খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসবে ছুটি ছিল। নিউইয়র্কে মুসলমান অভিবাসীর সংখ্যা দিন দিন বাড়ায় ঈদে স্কুল ছুটি রাখার দাবি জোরালো হয়ে ওঠে। সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ ধর্মীয় উৎসবের নামে স্কুল বন্ধ রাখার বিরোধিতা করে আসছিলেন। নিউইয়র্কে মুসলমান অভিবাসীদের সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে দুই ঈদে স্কুলে ছুটি আদায়ের দাবি জানাতে থাকে।
ডি ব্লাজিও ঈদে স্কুল ছুটির ঘোষণা দিয়ে বলেন, সিদ্ধান্তের কারণটি সহজেই বোধগম্য। তিনি আরও বলেন, সিটিতে মুসলিম আভিবাসীর সংখ্যা বেড়েছে। সিটির উন্নয়নে মুসলমানদের অবদানের স্বীকৃতির জন্যই ঈদের উৎসবে স্কুল ছুটি রাখা হবে।
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী। ২০০৯ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জরিপ থেকে জানা যায়, নিউইয়র্কের পাবলিক স্কুলের ১০ শতাংশ শিক্ষার্থী মুসলিম ধর্মানুসারী। সিটির পাঁচটি বোরোতে বসবাসরত মোট ৮০ লাখ মানুষের মধ্যে ১০ লাখ মুসলমান বলে মনে করা হয়।
নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর ক্যারম্যান ফারিনা তাঁর তাৎক্ষণিক বক্তব্যে বলেন, দুই ঈদে ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীরা ধর্মীয় সহনশীলতা, ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার ও শেখার অবকাশ পাবে। আরব আমেরিকান অ্যাসোসিয়েশনের পরিচালক লিন্ডা সারসোর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এত দিন ধর্মীয় উৎসব পালন এবং শিক্ষাগ্রহণের জন্য স্কুলে যাওয়ার টানাপোড়েন থাকত ছেলেমেয়েদের। তিনি বলেন, ঈদের দিনগুলোয় ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রের মুসলমানদের জন্য ঐতিহাসিক।
এদিকে, দুই ঈদের দিন স্কুল ছুটির ঘোষণাকে স্বাগত জানিয়ে সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন মূলধারার রাজনীতিক অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে স্কুল ছুটির ঘোষণা নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের জন্যে নি:সন্দেহে আনন্দের। যা নিউইয়র্কবাসী মুসলিম সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল। মাফ মিসবাহ আরো বলেন, দুই ঈদে স্কুল ছুটির দাবি আদায়ের জন্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। ঈদ হলিডে আন্দোলনের প্রেক্ষিতে বিগত ১৯৯২ সালে ঈদকালীন তিনদিন অল্টারনেটিং পার্কিং পাশ হয়, যার সুফল আজো নিউইয়র্কবাসী ভোগ করছেন।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাজেদা উদ্দিন বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ২০০৯ সালে তৎকালীন মেয়র ব্লুমবার্গের সময় সিটি কাউন্সিলে ৫০-১ ভোটে দুই ঈদে স্কুল ছুটির বিলটি পাশ হলেও মেয়র ব্লুমবার্গের ভেটোর কারণে তা আলোর মুখ দেখেনি। গত বছরের নির্বাচনে বিজয়ী সিটি মেয়র বিল ডি ব্লাজিওর নির্বাচনী অঙ্গীকার ছিল দুই ঈদের দিন স্কুল ছুটির বিষয়টি। তিনি নির্বাচনী অঙ্গীকার রক্ষা করেছেন। এজন্য মেয়রকে ধন্যবাদ জানান মাজেদা উদ্দিন।
নিউইয়র্ক স্কুল বোর্ডে কর্মরত প্রবাসী শাহানা বেগম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘দিনটি আমাদের জন্য আনন্দের।’ দুই দশকের বেশি সময় নিউইয়র্কে থাকলেও ঈদের দিনগুলোতে স্কুল খোলা থাকার বিড়ম্বনায় থাকতে হতো। দেরিতে হলেও এ বিড়ম্বনার অবসান ঘটেছে বলে তিনি মনে করেন।
কলেজ শিক্ষার্থী সাকিব চৌধুরী বলেন, ‘নিউইয়র্কের পাবলিক স্কুলে পড়ার সময় দেখেছি অন্য ধর্মের শিক্ষার্থীরা তাদের উৎসবে ছুটি পাচ্ছে। আমাদের মনটা খারাপ হয়ে যেত।’ দেরিতে হলেও মেয়র ডি ব্লাজির ঘোষণার মধ্য দিয়ে নিউইয়র্কে মুসলমানদের বিজয় ঘটেছে বলে তিনি আনন্দ প্রকাশ করেন।
এস্টোরিয়ায় বসবাসরত প্রবাসী বদরুল ইসলাম বলেন, ‘চান্দ্রমাস অনুসরণ করে ঈদে নিউইয়র্কের স্কুলে ছুটি দেওয়া হবে। তার পরও আমাদের কিছু লোক যুক্তরাষ্ট্রে চাঁদ দেখা নাকি সৌদি আরবে চাঁদ দেখার পর ঈদ করবেন, তা নিয়ে প্রতিবছরের মতো বিভ্রান্তি সৃষ্টি হবে।’
নিউইয়র্কে পাবলিক স্কুলে ঈদের ছুটি ঘোষণা করা হলেও ব্যক্তি মালিকানাধীন স্কুলগুলো তাদের নিজস্ব নিয়মে চলে। কোনো কোনো ব্যক্তি মালিকানাধীন স্কুল নগর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে থাকে। যদিও বেশির ভাগ মুসলমান অভিবাসীর সন্তান নিউইয়র্কের পাবলিক স্কুলের শিক্ষার্থী। নিউইয়র্কের আগে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ভারমন্টসহ মুসলিম-অধ্যুষিত সিটিগুলোয় ঈদ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চালু করা হয়। আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ