নিউইয়র্কে পার্কচেষ্টার জামে মসজিদের নতুন ভারপ্রাপ্ত ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল হলেন মাওলানা মাসহুদ ইকবাল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে মাওলানা মুফতি মো: মাঈনুল ইসলামকে। পার্কচেষ্টার জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতীব হিসেবে নতুন নিয়োগ দেয়া হয়েছে মাওলানা মো: মাসহুদ ইকবালকে। একই সাথে পার্কচেষ্টার জামে মসজিদের অঙ্গ প্রতিষ্ঠান পার্কচেষ্টার জামিয়া মাদ্রাসার প্রিন্সিপালেরও দায়িত্ব দেয়া হয়েছে মাওলানা মো: মাসহুদ ইকবালকে। গত ১৯ জুন শুক্রবার থেকে এ নিয়োগ কার্যকর হয়। পার্কচেষ্টার জামে মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান।
সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি মো: মাঈনুল ইসলামকে গত ৬ এপ্রিল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মাওলানা মুফতি মো: মাঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত ইমাম ও খতীবের দায়িত্ব দেয়া হয় মাওলানা মো: মাসহুদ ইকবালকে।
মাওলানা মো: মাসহুদ ইকবাল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তিনি তার পূর্বের কর্মস্থল নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতীবের দায়িত্ব থেকে সম্প্রতি অব্যাহতি নিয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030