নিউইয়র্কে পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর উদ্যোগে ইফতার মাহফিল
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম বৃহত্তম ফার্মেসী পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে মুলধারার রাজনীতিক, বাংলাদেশী কমিউিনিটির সমাজকর্মী, রাজনীতিক, ডাক্তার, এটর্ণী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান পার্কচেস্টার ফ্যামেলী ফার্মেসীর সত্ত্বাধিকারী ভারতীয় আমেরিকান ফার্মাসিস্ট গৌরব কোঠারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক ড্যানিয়েল ফিগারোয়া, লুইস সেপুলভেদা, মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, মামুন টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ উইমেনস সোসাইটির সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কেসের সভাপতি শামিম মিয়া, সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, তৌফিকুর রহমান ফারুক, মুকিত চৌধুরী, খোকন, কামরান, শাহেদ আহমেদ, দিদারুল ইসলাম, সানজিদা ইসলাম অর্পিতা, প্রমি প্রমুখ। ফার্মাসিস্ট গৌরব কোঠারী গুজরাটি হয়েও বাংলাদেশী কমিউনিটির সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করায় উপস্থিত সকলে তার উচ্চসিত প্রশংসা করেন। ইফতার অনুষ্ঠানে সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং