Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার’র বর্ণিল ভ্যালেন্টাইন পার্টি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: February 15, 2022 | 10:12 AM

https://www.facebook.com/USANewsNY/videos/708909823604085

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভ্যালেন্টাইন পার্টি। গত ১৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় কুইন্স প্যালেসে পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার

যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। নিউইয়র্কের জনপ্রিয় ‘মাটি বান্ড’র পরিচালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। এ অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের মিলনমেলা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

অনুষ্ঠানের শুরুতেই ভালবাসা দিবসের শুভেচ্ছা জানান পিজি প্রোডাকশন হাউজ এন্ড মেগাস্টারের কর্ণধার, অনুষ্ঠানের আয়োজক সঙ্গীত পরিচালক পার্থগুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভালবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ, মাহবুবর রহমান টুকু, ফাহাদ সোলায়মান, এটর্নী মঈন চৌধুরী, আব্দুল কাদের মিয়া, সাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ভূঁইয়া, নাসরিন আহমেদ, জেবুন্নাহার জীবন, বেদারুল ইসলাম বাবলা, সুলতান আহমেদ, নুরুল আজিম, মুকতাদির বিল্লাহ, শাহ শহিদুল হক সাঈদ, আব্দুল কাদের চৌধুরী শাহীন, নাজিম উদ্দিন, আরশাদ ওয়ারেশ, হাজী জাফর উল্লাহ, এটিএম মাসুদ, নাজিম উদ্দিন, শফি আলম, কাউসার আহমেদ প্রমুখ। বক্তার মধ্যে আরো ছিলেন পার্থ গুপ্তের মা শুক্লা দত্ত। আয়োজকদের পক্ষ থেকে সকলকে ভ্যালেন্টাইন ডে-র প্রতীক লাল গোলাপ দেওয়া হয়।

হলভর্তি উপচে পড়া দর্শকের উপস্থিতিতে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, তৃনিয়া হাসান, উদীপ্ত চৌধুরী, সান্তারা

রেগা, কৌশলী ইমা, ঋতিকা ব্যানার্জি ও মনিকা দাস। নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ।
শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের কীবোর্ডে পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু, লিড গিটারে জোহান, বেস গিটারে মাহফুজ রহমান, অক্টোপ্যাডে রিচার্ড ও পার্কেসনে রাকেশ ব্যানার্জি।

পার্থ গুপ্ত, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহার-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে আগত দর্শক-শ্রোতারা গভীর রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। টিকেটহীন এ অনুষ্ঠানে অনেকেই ছিলেন ভালোবাসার রঙ লাল পোশাকে। আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয় খলিল বিরিয়ানির প্যাকেট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV