Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পেনসিলের ‘বিজয়ে পেনসিল’

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: December 8, 2019 | 4:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন পেনসিলের নিউইয়র্ক শাখার ‘বিজয়ে পেনসিল’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। ৬ ডিসেম্বর নিউইয়র্কে ফেসবুকভিত্তিক এ সংগঠনের নিউইয়র্কের বন্ধুরা একজোট হয়েছিলেন। যোগ দিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় দুই নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা ও শিরীন বকুল। অনুষ্ঠানে নীলিমা ইব্রাহীম ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই থেকে পাঠ করেন লুৎফুন্নাহার লতা। অসাধারণ উচ্চারণে যখন পড়ছিলেন তিনি, তখন পুরো হলে ছিল সুনসান নীরবতা। সবাইকে তিনি নিয়ে গেছেন তারা, মেহেরজান, রিনা, শেফা—একেকজন বীরাঙ্গনার কাছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন যারা, তাঁদের কথা পড়ে গেছেন তিনি কান্নাজড়িত কণ্ঠে। কেঁদেছেন দর্শকেরাও।
মুক্তিযুদ্ধের ওপর নির্মিত নাটকের অংশবিশেষ থেকে অভিনয় করেন আরেক নাট্যশিল্পী শিরীন বকুল। তাঁর সঙ্গে ছিলেন বসুনিয়া সুমন। তাঁদের অভিনয় হলভর্তি দর্শককে নিয়ে গিয়েছিল যেন, ১৯৭১ সালের সেই অগ্নিগর্ভ দিনে। অভিনয় শেষে অঝোরে কেঁদেছেন শিরীন বকুল। গেরিলা মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ছিল মর্মস্পর্শী। সে সময়ে রাজাকার বাবা কেমন করে নিজের বউ ও মেয়েকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল, তার কাহিনি শোনান তিনি। এ বর্ণনায় কথকসহ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পেনসিল নিউইয়র্কের পক্ষে বক্তব্য রাখেন স্মৃতি ভদ্র। আগত অতিথিদের শুভেচ্ছা জানান পেনসিলর মনিজা রহমান, রোকেয়া দীপা, শেলি জামান খান, ফরিদা ইয়াসমিন, খাদিজা পারভিন, সাহেদা আক্তার, আরিফুজামান শাহীন প্রমুখ।

পেনসিলের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিত্ব সুব্রত বিশ্বাস, কিরণ হায়দার, মিনহাজ আহমেদ, মিশুক সেলিম, মোশারফ হোসেন, আবু সাইদ রতন, শামস আল মমিন, আহমাদ মাযহার, মনজুর কাদের, মাসুম আহমেদ ও লৎফুন্নাহার লতার বর মিস্টার মার্ক। অনুষ্ঠান শেষে পেনসিল সদস্য শিল্পী সামিহা সাজেদের আঁকা উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় অভিনেত্রী লুৎফুন্নাহার লতা ও শিরীন বকুলকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৃদুল আহমেদ।

২০১৬ সালের ১২ সেপ্টেম্বর শিল্প সাহিত্যের প্রসার, সব পরিসরের সাহিত্যিক, চিত্রশিল্পী ও সংগীত শিল্পীদের জন্য সর্বজনীন একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে যাত্রা করে ‘পেনসিল’। ফেসবুকভিত্তিক এ গ্রুপের সঙ্গে সময়ের আবর্তনে যুক্ত হন হাজারো সংস্কৃতিকর্মী, যারা ছড়িয়ে আছেন সারা বিশ্বে। নিউইয়র্ক পেনসিলের পথচলা শুরু হয়েছিল শুদ্ধ সাহিত্য চর্চা ও নির্মল ভালোবাসা থেকে। কিন্তু শুধু সাহিত্য নয়, গান, নাচ, চিত্রকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যন্ত্রসংগীত থেকে শুরু করে সুকুমারবৃত্তির সব ক্ষেত্রকেই এটি সংযুক্ত করেছে। সময়ের সঙ্গে এই সংগঠনের সভ্যরা এখন আর ভার্চুয়াল জগতে আবদ্ধ নেই। গত চার বছরে পেনসিল বাঙালির সব জাতীয় উৎসব উদ্‌যাপনে অনুষ্ঠানের আয়োজন করেছে নিউইয়র্কে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV